
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানি নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানি জনগণ ও নেতাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, মস্কো তেহরানের প্রতি ‘বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবে থাকবে। এমনটাই জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ক্রেমলিন আজ শনিবার এক বিবৃতিতে বলেছে, ‘ভ্লাদিমির পুতিন ইরানের জনগণকে কঠিন পরীক্ষার এই সময় মর্যাদার সঙ্গে তা অতিক্রম করার শুভকামনা জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন, এই কঠিন সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই রয়েছে।’
রাশিয়ার দাবি, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যকে গভীর সংকটে ঠেলে দিয়েছে এবং এর ফলে বড় ধরনের বৈশ্বিক জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যাকে তারা ‘নির্লজ্জ ও নিষ্ঠুর’ হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে।
তবে ইরানের প্রতি রাশিয়ার সমর্থনের প্রকৃত পরিমাণ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ইরানি সূত্র বলছে, ১৯৭৯ সালের বিপ্লবে যুক্তরাষ্ট্র-সমর্থিত শাহ সরকারের পতনের পর থেকে সবচেয়ে বড় সংকটের মুখে পড়লেও মস্কোর কাছ থেকে তারা খুব বেশি বাস্তব সহায়তা পায়নি।
যুক্তরাষ্ট্র যখন ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত দেশটি থেকে ধরে আনে, তখন রাশিয়া একটি মিত্র হারায়। তবে কৌশলগত অংশীদার ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে যে উচ্চ তেলের দাম সৃষ্টি হয়েছে, তা থেকে মস্কো লাভবান হয়েছে।
এদিকে, ইরান-রাশিয়ার তথাকথিত কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষার ধারা নেই। রাশিয়া বারবার বলেছে, তারা চায় না ইরান পারমাণবিক বোমা তৈরি করুক। কারণ, এতে মধ্যপ্রাচ্যজুড়ে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে বলে মস্কোর আশঙ্কা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সেনা মোতায়েনের আগে কংগ্রেসের অনুমোদন নেবেন কি না—এই বিষয়ে প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। এক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘এই মুহূর্তে সেটি প্রয়োজনীয় নয়।’
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে বর্তমানে প্রায় ২ হাজার বাণিজ্যিক জাহাজ এবং ২০ হাজার নাবিক আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ। তিনি এই পরিস্থিতিকে বিশ্ব নৌ চলাচল শিল্পের জন্য একটি ‘বিরাট চ্যালেঞ্জ’ হিসেবে বর্ণনা করেছেন।
৪ ঘণ্টা আগে
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের প্রেক্ষাপটে লেবাননের প্রতি ফ্রান্সের ‘পূর্ণ সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং মানবিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
৪ ঘণ্টা আগে
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর নতুন মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক গুগল নির্বাহী ম্যাট ব্রিটিন। তিনি গত বছর পদত্যাগ করা টিম ড্যাভির স্থলাভিষিক্ত হচ্ছেন। ডেভির পদত্যাগের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণের বিভ্রান্তিকর সম্পাদনা নিয়ে বিতর্ক ভূমিকা..
৫ ঘণ্টা আগে