
ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘খুব ভালো’ করছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, গত তিন দিনে মার্কিন বাহিনী ইরানের ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। এ ছাড়া ইরানের বিমানবাহিনী এবং টেলিযোগাযোগব্যবস্থাও অচল করে দেওয়া হয়েছে।
আজ শনিবার ফ্লোরিডার মায়ামিতে আয়োজিত ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ সম্মেলনে দেওয়া ভাষণে ট্রাম্প এসব দাবি করেন। যুদ্ধের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘ইরানে আমরা খুব ভালো করছি। এটি অবিশ্বাস্য ছিল। গত তিন দিনে আমরা ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছি। সেই সঙ্গে তাদের বিমানবাহিনী এবং টেলিযোগাযোগব্যবস্থাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’
সম্মেলনের ভাষণ শেষ করেই ট্রাম্প সরাসরি ডোভার এয়ার ফোর্স বেসে যাওয়ার ঘোষণা দেন। সেখানে তিনি চলমান যুদ্ধে নিহত মার্কিন সামরিক সদস্যদের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং তাঁদের শ্রদ্ধা জানাবেন।
নিহত সেনাদের ‘দেশের মহান বীর’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘তাঁরা ইরান থেকে ফিরে আসছেন, তবে যেভাবে ফেরার কথা ছিল সেভাবে নয়।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র চেষ্টা করবে যাতে এই যুদ্ধে মার্কিন সেনাদের মৃত্যু যতটা সম্ভব কম রাখা যায়।’
উল্লেখ্য, ইরানে হামলার পর এবার ল্যাটিন আমেরিকার দেশগুলোর দিকে নজর দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে এবং নিজেদের বলয় শক্তিশালী করতে আজ ফ্লোরিডায় ল্যাটিন আমেরিকান নেতাদের নিয়ে একটি বিশেষ কূটনৈতিক সম্মেলনের আয়োজন করেছেন তিনি। আজকের এ বিশেষ বৈঠকের নাম দেওয়া হয়েছে শিল্ড অব দ্য আমেরিকাস।
তথ্যসূত্র: বিবিসি

ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে ১২ হাজার বোমা বিক্রির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের দীর্ঘসূত্রতা ও পর্যালোচনা প্রক্রিয়া সম্পূর্ণ এড়িয়ে প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প।
১৪ মিনিট আগে
ইরান যুদ্ধ যখন এক চরম উত্তেজনাকর পর্যায়ে রয়েছে, তখন এক চাঞ্চল্যকর দাবি তুলেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন আরব দেশের বেসামরিক অবকাঠামো, জনবসতি ও লক্ষ্যবস্তুতে যেসব ইরানি ক্ষেপণাস্ত্রগুলো...
১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জারা সুলতানা দাবি করেন, মার্কিন যুদ্ধবিমানগুলো ‘ব্রিটিশ মাটিতে’ অবতরণ করছে এবং সেখান থেকেই উড়ে গিয়ে ইরানে বোমা ফেলছে। তিনি বলেন, এর অর্থ হলো যুক্তরাজ্য এই যুদ্ধে ‘সরাসরি জড়িত’।
২ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান বিমান হামলা বন্ধের দাবিতে লন্ডনের রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। আজ শনিবার স্থানীয় সময় বিকেলে সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত এই বিশাল বিক্ষোভ মিছিলে অন্তত পাঁচ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
৩ ঘণ্টা আগে