Ajker Patrika

তিন দিনে ইরানের ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ২১: ৩৪
তিন দিনে ইরানের ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্সের সৌজন্যে

ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘খুব ভালো’ করছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, গত তিন দিনে মার্কিন বাহিনী ইরানের ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। এ ছাড়া ইরানের বিমানবাহিনী এবং টেলিযোগাযোগব্যবস্থাও অচল করে দেওয়া হয়েছে।

আজ শনিবার ফ্লোরিডার মায়ামিতে আয়োজিত ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ সম্মেলনে দেওয়া ভাষণে ট্রাম্প এসব দাবি করেন। যুদ্ধের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘ইরানে আমরা খুব ভালো করছি। এটি অবিশ্বাস্য ছিল। গত তিন দিনে আমরা ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছি। সেই সঙ্গে তাদের বিমানবাহিনী এবং টেলিযোগাযোগব্যবস্থাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’

সম্মেলনের ভাষণ শেষ করেই ট্রাম্প সরাসরি ডোভার এয়ার ফোর্স বেসে যাওয়ার ঘোষণা দেন। সেখানে তিনি চলমান যুদ্ধে নিহত মার্কিন সামরিক সদস্যদের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং তাঁদের শ্রদ্ধা জানাবেন।

নিহত সেনাদের ‘দেশের মহান বীর’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘তাঁরা ইরান থেকে ফিরে আসছেন, তবে যেভাবে ফেরার কথা ছিল সেভাবে নয়।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র চেষ্টা করবে যাতে এই যুদ্ধে মার্কিন সেনাদের মৃত্যু যতটা সম্ভব কম রাখা যায়।’

উল্লেখ্য, ইরানে হামলার পর এবার ল্যাটিন আমেরিকার দেশগুলোর দিকে নজর দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে এবং নিজেদের বলয় শক্তিশালী করতে আজ ফ্লোরিডায় ল্যাটিন আমেরিকান নেতাদের নিয়ে একটি বিশেষ কূটনৈতিক সম্মেলনের আয়োজন করেছেন তিনি। আজকের এ বিশেষ বৈঠকের নাম দেওয়া হয়েছে শিল্ড অব দ্য আমেরিকাস।

তথ্যসূত্র: বিবিসি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রতিবেশী দেশে আর হামলা নয়, ক্ষমাও চাইলেন ইরানি প্রেসিডেন্ট

হঠাৎ কেন প্রতিবেশী দেশে হামলা বন্ধের ঘোষণা দিল ইরান, নেপথ্যে কী

ব্রিটেনের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমারু বিমান, হামলা কি রাতেই

বিশ্ব অর্থনীতিতে অশনিসংকেত: দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

অভিজ্ঞতা ছাড়াই ইবনে সিনায় চাকরি, এইচএসসি পাসে আবেদন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত