মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও ব্রুনেই রমজানের তারিখ ঘোষণা করেছে। চারটি দেশই জানিয়েছে, আগামী মঙ্গলবার পবিত্র রমজান মাসের প্রথম তারিখ। আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
অস্ট্রেলিয়ার ফেডারেল কাউন্সিল অব ইমামস, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এবং ফতোয়া ও শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের সহযোগিতায় দেশটির গ্র্যান্ড মুফতি নিশ্চিত করেছেন, আগামীকাল সোমবার শাবান মাস শেষ হবে। অর্থাৎ, আগামী মঙ্গলবার হবে রমজান মাসের প্রথম দিন।
ভৌগোলিক অবস্থান এবং চাঁদ ওঠার সাপেক্ষে অস্ট্রেলিয়া প্রায়ই বিশ্বের প্রথম দেশ হিসেবে রমজান শুরুর ঘোষণা দেয়। অস্ট্রেলিয়া যেহেতু পূর্ব গোলার্ধে অবস্থিত এবং অন্যান্য অনেক দেশের তুলনায় এর সময় এগিয়ে থাকে, তাই প্রায়ই পশ্চিম গোলার্ধের দেশগুলোর তুলনায় এখানে ইসলামিক চন্দ্র মাস আগে শুরু হয়।
ব্রুনেইতে চাঁদ দেখা না যাওয়ার কারণে মঙ্গলবার রমজান মাস শুরু হবে। মালয়েশিয়ায়ও চাঁদের দেখা না যাওয়ার কারণে মঙ্গলবার প্রথম রোজা পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ও ঘোষণা দিয়েছে, আগামীকাল সোমবার হবে শাবান মাসের ৩০ তারিখ। তাই মঙ্গলবার রমজান মাসের প্রথম দিন।
এদিকে, আরব বিশ্বে চাঁদ দেখা কমিটিগুলো আজ মাগরিবের নামাজের পর রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে। সৌদি আরবের রয়্যাল কোর্ট সাধারণ মানুষকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। সে সঙ্গে, চাঁদ দেখা গেলে সে খবর জানানোর জন্য সরকারি ফোন নম্বরও দেওয়া হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ ড্রোন হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গেলে উৎপাদন ও লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।
৯ মিনিট আগে
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা...
২৯ মিনিট আগে
ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
৩৭ মিনিট আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হওয়ার ঘটনায় পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন—এই প্রশ্নটি এখন জরুরি
১ ঘণ্টা আগে