অস্ট্রেলিয়ায় নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে রেকর্ডসংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে। সোমবার হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫০ জনে। এর আগে করোনার প্রথম ঢেউয়ের সময় গত জানুয়ারিতে রেকর্ড ৫ হাজার ৩৯০ জন রোগী হাসপাতালে ভর্তি ছিল।
আজ সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিএ.৪ এবং বিএ.৫ ওমিক্রন সাব-ভ্যারিয়েন্টের কারণে অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। জুনের শেষ সময় থেকেই অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ বাড়তে শুরু করে। হাসপাতালের অনেক কর্মীরাও করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। ফলে স্বাস্থ্যসেবা সংকটের মুখে পড়েছে।
সবচেয়ে বেশি টিকা দেওয়া দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। দেশটির ১৬ বছরের বেশি বয়সীদের প্রায় ৯৫ শতাংশই করোনার দুই ডোজ টিকা পেয়েছেন। আর ৭১ শতাংশ বুস্টার ডোজ পেয়েছেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় করোনায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯১ লাখ ৩৬ হাজার ১১০ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ১৮৫ জন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে