
দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে বহিষ্কার করে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ওই ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘কূটনৈতিক শিষ্টাচারের অগ্রহণযোগ্য লঙ্ঘন’ করেছেন, যা দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ জানিয়েছে, ইসরায়েলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিয়েল সিডম্যানকে ‘পার্সোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করে দেশ ছাড়ার জন্য ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
সিডম্যানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর আক্রমণ’ চালানোর পাশাপাশি উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তাদের সম্ভাব্য সফর সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতে ‘উদ্দেশ্যপ্রণোদিত ব্যর্থতা’-এর অভিযোগ আনা হয়েছে।
বিভাগটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এ ধরনের কর্মকাণ্ড কূটনৈতিক সুবিধার চরম অপব্যবহার এবং ভিয়েনা কনভেনশনের একটি মৌলিক লঙ্ঘন। এগুলো দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য প্রয়োজনীয় আস্থা ও প্রোটোকল ক্ষুণ্ন করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা ইসরায়েল সরকারকে অনুরোধ করছি, যাতে তাদের ভবিষ্যতে কূটনৈতিক আচরণে প্রজাতন্ত্রের প্রতি শ্রদ্ধা এবং আন্তর্জাতিক সম্পৃক্ততার প্রতিষ্ঠিত নীতিগুলো প্রদর্শন করে।’
এই ঘোষণার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বেশ দ্রুতই পাল্টা জবাব আসে। তারা জানায়, দক্ষিণ আফ্রিকার শীর্ষ কূটনীতিক শন এডওয়ার্ড বাইনেভেল্ডটকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে এবং তাঁকে দেশ ছাড়ার জন্য ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে ইসরায়েলি মন্ত্রণালয় বলেছে, প্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করা হবে।
দক্ষিণ আফ্রিকার সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাইনেভেল্ডট ফিলিস্তিন রাষ্ট্রে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন এবং অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় তাঁর অফিস অবস্থিত।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্পিন ফিরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, ‘ইসরায়েলের বাধা দেওয়ার নীতি এমন এক হাস্যকর ব্যবস্থা সৃষ্টি করছে, যেখানে বাইনেভেল্ডটকে সেই রাষ্ট্রের মাধ্যমেই স্বীকৃতি নিতে হয় যারা তার স্বাগতিক দেশকে দখল করে রেখেছে।’
ফিরি এক্স-এ (সাবেক টুইটার) আরও লিখেছেন, ‘এটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে আন্তর্জাতিক সংহতির প্রতি ইসরায়েলের অবমাননাকেই ফুটিয়ে তোলে।
গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটারস (ইএফএফ) ইসরায়েলি দূতকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দলটি এক বিবৃতিতে বলেছে, ‘জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন থেকে শুরু করে আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য করা এবং কূটনীতিক, সাংবাদিক ও সাধারণ মানুষের ওপর নির্লজ্জ হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল নিজেকে একটি স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’
দক্ষিণ আফ্রিকাকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্নসহ আরও কঠোর ও নীতিগত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৮ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৮ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে