গ্রীষ্মের এই সময়ে কখন রোদ আর কখন বৃষ্টি হবে, তা কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে অনেকের ঠান্ডা লেগে জ্বর হতে পারে। খুব বেশি সমস্যা না হলে প্রাথমিকভাবে কিছু ব্যবস্থা নিলে ঠান্ডা লাগার সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। ঠান্ডা লাগা থেকে হওয়া সর্দি-জ্বর স্বাভাবিকভাবে ৫-৭ দিনের মধ্যে এমনিতেই সেরে যায়।
» সাধারণত সর্দি, কাশি বা ইনফ্লুয়েঞ্জার কোনো নির্দিষ্ট ওষুধ নেই। উপসর্গজনিত সমস্যা চিকিৎসার মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ সম্ভব।
» এসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার একেবারে না করাই ভালো।
» সর্দি-কাশির সঙ্গে যেহেতু অল্প জ্বর এবং শরীরে, মাথায় বা গলায় ব্যথা থাকে, তাই ব্যথানাশক হিসেবে প্যারাসিটামল জাতীয় ওষুধ যথেষ্ট কার্যকর।
» বৃষ্টিতে ভেজার পরপরই গরম স্যুপ কিংবা এক কাপ গরম চা খেয়ে নিতে পারেন। মসলা দেওয়া গরম চা হলে শরীর হবে সতেজ।
» হালকা গরম পানি লেবু ও মধু দিয়ে পান করা যেতে পারে।
» বৃষ্টিতে ভেজার পর যত দ্রুত সম্ভব পা ধুয়ে নিন। একইভাবে ভেজা চুল হেয়ার ড্রায়ার ব্যবহার করে শুকিয়ে নিন।
» বৃষ্টির দিনে গোসলের পর ভালো ময়শ্চারাইজার ব্যবহার করুন।
» জ্বর, সর্দি বা গলাব্যথায় কিছু ভালো না লাগলে সবজি দিয়ে পাতলা খিচুড়ি খেতে পারেন।
» যাঁদের জটিল শারীরিক সমস্যা আছে, তাঁরা বৃষ্টিতে ভিজে অসুস্থ হলে দ্রুততম সময়ে চিকিৎসককে জানাতে হবে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৪ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে