প্রশ্ন: ৩-৪ মাস আগে থেকে আমার মাসিক চলাকালীন স্তনের পাশে প্রচণ্ড ব্যথা হয়। আমার বয়স ৩৩ বছর। এর আগে কখনো এমন সমস্যা হয়নি। আমার একটি সন্তান আছে। তার বয়স ৭ বছর। অর্থাৎ আমার ক্ষেত্রে ব্রেস্ট ফিডিংয়ের বিষয় নেই এখন। হঠাৎ করে ব্যথা হওয়ায় কী করব বুঝতে পারছি না। নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: মাসিক শুরু হওয়ার আগে অনেক মেয়ের স্তনে ব্যথা হতে পারে। এটি স্বাভাবিক। সাধারণত মাসিক শুরু হলে এটি ধীরে ধীরে কমে যায়। যেহেতু আপনার হঠাৎ করে এ রকম ব্যথা হচ্ছে, আপনার উচিত প্রতি মাসিকের শেষে নিজে নিজে স্তন পরীক্ষা করা। মাসিক শেষ হওয়ার পর মেয়েদের স্তন তুলনামূলক নরম থাকে। এ সময় আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন, স্তনের চামড়ায় বা আকৃতিতে কোনো অস্বাভাবিকতা কিংবা পরিবর্তন লক্ষ করছেন কি না। তারপর ডান হাত দিয়ে বাম স্তন এবং বাম হাত দিয়ে ডান স্তনের ওপর হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কোনো চাকা হাতে অনুভব হয় কি না। স্তনবৃন্তে আলতো চাপ দিয়ে দেখুন তরলজাতীয় কিছু বের হচ্ছে কি না। এভাবে প্রতি মাসে ঘরে বসে নিজে নিজে স্তন পরীক্ষা করুন। যেকোনো অস্বাভাবিকতা পেলে বা ব্যথা বাড়তে থাকলে সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রয়োজনে আলট্রাসনোগ্রাফি বা ম্যামোগ্রাফি করতে হতে পারে।
প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। আমি ৪ মাসের অন্তঃসত্ত্বা। অভ্যাসবশত প্রতিদিন সকালে ও রাতে ভিজিয়ে রাখা মেথি খাই। আমাকে অনেকে মেথি খাওয়া বন্ধ রাখতে বলেছে। তাদের কথা মতে, এটা গর্ভকালীন অবস্থার জন্য ক্ষতিকর। আমি জানতে চাচ্ছি, আসলেই কি মেথি খাওয়া ক্ষতিকর?
নন্দিতা রায়, মানিকগঞ্জ
উত্তর: ভেষজ গুণাবলির জন্য মেথি খাওয়া এবং ব্যবহার করার প্রচলন দীর্ঘদিনের। গর্ভাবস্থায় এটি খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে পরিমাণের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। এক চা-চামচ বা এর অর্ধেক পরিমাণ মেথি পানিতে ভিজিয়ে নিশ্চিন্তে খেতে পারবেন। খুব বেশি পরিমাণ না খাওয়াই ভালো।
পরামর্শ দিয়েছেন: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।
২ ঘণ্টা আগে
রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে