নতুন সমীক্ষা অনুসারে, লং কোভিডে ভুগছেন এমন মানুষদের প্রধান অঙ্গগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমআরআই স্ক্যানে দেখা গেছে, এসব রোগীর ফুসফুস, মস্তিষ্ক এবং কিডনির মতো একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গে অস্বাভাবিক কিছু হওয়ার সম্ভাবনা তিনগুণ বেশি।
শনিবার বিবিসি জানিয়েছে, লং কোভিডের সঙ্গে তীব্র অসুস্থতায় ভোগার একটি সম্পর্ক রয়েছে বলে ধারণা করছেন যুক্তরাজ্যের গবেষকেরা। তবে তাঁরা আশা করছেন, তাঁদের গবেষণাটি লং কোভিড আক্রান্ত ব্যক্তিদের আরও কার্যকর চিকিৎসার বিকাশে সহায়তা করবে।
ল্যানসেট রেসপিরেটরি মেডিসিনে প্রকাশিত এই গবেষণায় ২৫৯ জন রোগীকে পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছিল। এসব রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এত অসুস্থ হয়েছিলেন যে, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পাঁচ মাস পর তাঁদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর এমআরআই স্ক্যান কোভিড ছিল না এমন ৫২ জনের একটি দলের সঙ্গে তুলনা করে কিছু উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে।
সবচেয়ে বড় প্রভাব দেখা গেছে ফুসফুসে। এই অঙ্গটির ক্ষেত্রে অস্বাভাবিকতা দেখানোর সম্ভাবনা ১৪ গুণ বেশি দেখা গেছে।
এ ছাড়া এমআরআই স্ক্যানগুলোতে লং কোভিডে আক্রান্তদের মস্তিষ্কে অস্বাভাবিকতা দেখানোর সম্ভাবনা তিনগুণ বেশি ছিল। আর কিডনির ক্ষেত্রে তা ছিল দ্বিগুণ।
তবে হৃৎপিণ্ড বা যকৃতের স্বাস্থ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পার্থক্য কিংবা অস্বাভাবিকতা দেখা যায়নি।
গবেষক দলটির অন্যতম ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর বেটি রমন বলেছেন, ‘এটা স্পষ্ট যে, যারা দীর্ঘ কোভিড উপসর্গ নিয়ে বসবাস করছেন তাদের কিছু অঙ্গের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি।’
তিনি আরও বলেন, ‘রোগীর বয়স, তারা কতটা গুরুতরভাবে কোভিডে অসুস্থ ছিল, সেই সঙ্গে তাদের একই সময়ে অন্যান্য অসুস্থতা ছিল কি না—এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতির পেছনে বিবেচ্য হয়।’

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে