Ajker Patrika

ফ্যাক্টচেক /নাহিদকে নিয়ে রিজওয়ানা হাসানের মন্তব্য দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১২: ৪৮
নাহিদকে নিয়ে রিজওয়ানা হাসানের মন্তব্য দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার
রিজওয়ানা হাসানের বক্তব্য দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

‘নাহিদকে রাস্তা থেকে তুলে এনে আমরা মন্ত্রী-এমপি বানিয়েছি’—এমন শিরোনাম এবং ‘নাহিদ আমাদের কিভাবে রাস্তায় নামতে বলে, আমার মাথায় ধরে না’—এই ক্যাপশন দিয়ে অন্তবর্তীকালীন সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নামে সামাজিক সাযোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।

এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে , এখানে , এখানে, এখানে এবং এখানে

‘BanguVision News’ নামের একটি পেজ থেকে ৭ এপ্রিল দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে একটি পোস্ট শেয়ার করা হয়। আলোচিত দাবিতে এটিই সম্ভাব্য প্রথম পোস্ট এবং সবচেয়ে বেশি ছড়িয়েছে। পোস্টটিতে আজ সকাল ১০টা ৩৪ মিনিট পর্যন্ত ১ লাখ ২২ হাজার রিয়েকশন পড়েছে। এ ছাড়া পোস্টটিতে ১৪ হাজার ৫০০ কমেন্ট ও ৫ হাজার ৪০০ শেয়ার রয়েছে।

ফটোকার্ডটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা শুরু হয়। বেশিরভাগ ব্যবহারকারী সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের নামে প্রচারিত এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এতে কোনো সূত্রের উল্লেখ নেই। এ ছাড়া কার্ডটিতে ‘বিস্তারিত কমেন্টে’ লেখা থাকলেও কমেন্ট সেকশনে কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি কার্ডটির নিচে মার্চ মাসের উল্লেখ রয়েছে, যা সন্দেহ তৈরি করে।

যাচাইয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বাংলাভিশনের’ ফটোকার্ডের সঙ্গে ভাইরাল কার্ডটির মিল পাওয়া যায়। প্রাথমিকভাবে দুটি একই মনে হলেও পেজের নাম, লোগো এবং ডিজাইনে পার্থক্য রয়েছে।

ভাইরাল ফটোকার্ডটি বাংলাভিশনের আদলে তৈরি হলেও পর্যবেক্ষণে দেখা যায়, ‘BanguVision News’ নামের পেজটি একটি স্যাটায়ারধর্মী পেজ। এ ছাড়া বাংলাভিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে আলোচিত দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি।

প্রচারিত ফটোকার্ডের সঙ্গে বাংলাভিশনের ফটোকার্ডের সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট
প্রচারিত ফটোকার্ডের সঙ্গে বাংলাভিশনের ফটোকার্ডের সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

‘BanguVision News’ নামের ফেসবুক পেইজ। ছবি: স্ক্রিনশট
‘BanguVision News’ নামের ফেসবুক পেইজ। ছবি: স্ক্রিনশট

বিষয়টি আরও যাচাই করতে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধানে দেশীয় অন্যান্য গণমাধ্যমেও আলোচিত দাবির পক্ষে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

তবে অনুসন্ধানে ‘ড. ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানালেন নাহিদ’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। ৪ এপ্রিল প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংস্কার বাস্তবায়নের দাবিতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্যান্য উপদেষ্টাদের রাজপথে নামার আহ্বান জানিয়ৈছেন। তবে প্রতিবেদনের কেথাও আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

একই সঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান এবং নাহিদ ইসলামের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমেও এমন কোনো বক্তব্যের তথ্য পাওয়া যায়নি।

সিদ্ধান্ত

রিজওয়ানা হাসানের নামে ‘নাহিদকে রাস্তা থেকে তুলে এনে আমরা মন্ত্রী-এমপি বানিয়েছি’ কিংবা ‘নাহিদ আমাদের কিভাবে রাস্তায় নামতে বলে, আমার মাথায় ধরে না’—এমন বক্তব্য সম্বলিত ফটোকার্ডটি বানোয়াট।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা, শারজা বন্দরে ফিরে যাচ্ছে

আপনার জিজ্ঞাসা: হজের সময় ঋতুস্রাব শুরু হলে নারীদের করণীয়

৪০ দিনের যুদ্ধে ইসরায়েলের খরচ কত, ক্ষতিপূরণের আবেদনই পড়েছে ২৮২৩৭টি

ছেলেকে নিয়োগ দিতে সুন্দরগঞ্জে মাদ্রাসা সুপারের জালিয়াতি

ইসলামাবাদে সাজ সাজ রব: ত্রিমাত্রিক সুরক্ষা বলয়, দুই দিনের ছুটি ও ভিসামুক্ত প্রবেশাধিকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত