
প্রশ্ন: হজ পালনের সময় যদি নারীদের ঋতুস্রাব শুরু হয়, তাহলে করণীয় কী? এ বিষয়ে ইসলামের বিধান জানালে কৃতজ্ঞ থাকব।
আসমা বিনতে নুর, চট্টগ্রাম
উত্তর: হজে নারীদের ঋতুস্রাব বা হায়েজ শুরু হওয়া একটি স্বাভাবিক বিষয়। এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া বা নিজেকে ইবাদত থেকে বঞ্চিত মনে করার কোনো কারণ নেই। শরয়ি দৃষ্টিকোণ থেকে এ অবস্থায় করণীয় ও বিধানসমূহ নিচে সবিস্তারে আলোচনা করা হলো:
হজের মূল আমলগুলো পাঁচ দিনে পাঁচটি স্থানে সম্পন্ন করতে হয়। ইহরাম বাঁধার পর কোনো নারীর পিরিয়ড শুরু হলে তিনি তাওয়াফে জিয়ারত বাদে হজের বাকি সব আমল যথানিয়মে পালন করবেন। হায়েজের কারণে তাওয়াফ বিলম্বিত হলে কোনো গুনাহ হবে না। পবিত্র হওয়ার পর গোসল করে তাওয়াফ করে নেবেন।
তবে যদি হায়েজ বন্ধ হওয়ার আগেই ফেরার ফ্লাইটের সময় হয়ে যায় এবং মক্কায় অবস্থান করা অসম্ভব হয়, তবে বাধ্য হয়ে ওই অবস্থাতেই তাওয়াফে জিয়ারত করে নেবেন। তবে এ জন্য কাফফারা হিসেবে একটি দম (পশু জবাই) দিতে হবে। (রদ্দুল মুহতার: ২ / ৫১৮)
হায়েজ অবস্থায় যা যা করা যাবে
ক. আরাফাতের ময়দানে অবস্থান (উকুফে আরাফা)। খ. মুজদালিফায় অবস্থান। গ. মিনায় অবস্থান ও শয়তানকে পাথর নিক্ষেপ (রমি)। ঘ. সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সায়ি করা। ঙ. তিলাওয়াত ছাড়া সব ধরনের জিকির-আজকার, দরুদ শরিফ ও দোয়া পাঠ।
হায়েজ অবস্থায় যা করা যাবে না
ক. পবিত্র না হওয়া পর্যন্ত তাওয়াফ করা যাবে না। খ. মসজিদুল হারামের ভেতরে প্রবেশ করা যাবে না। গ. তিলাওয়াত করা যাবে না।
ওষুধ খেয়ে ঋতু বন্ধ রাখার বিধান
হজের সফর নির্বিঘ্ন করতে কোনো নারী যদি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখেন এবং হজের কাজ সম্পন্ন করেন, তবে শরয়ি দৃষ্টিতে এতে কোনো বাধা নেই। (ফাতাওয়ায়ে মাহমুদিয়া: ১৫ / ৪৯১)
ওমরাহ পালনের ক্ষেত্রে বিধান
ওমরাহর প্রধান রুকন হলো তাওয়াফ। ওমরাহ করতে গিয়ে কোনো নারীর পিরিয়ড শুরু হলে তিনি পবিত্র হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যদি পবিত্র হওয়ার আগেই ফেরার সময় হয়ে যায়, তবে অপবিত্র অবস্থায়ই তাওয়াফ ও সায়ি করে চুল কেটে হালাল হয়ে যাবেন।
এ ক্ষেত্রে অপবিত্র অবস্থায় তাওয়াফ করার কারণে কাফফারা হিসেবে হারাম এলাকায় একটি ‘দম’ দিতে হবে।
তথ্যসূত্র: ফাতাওয়ায়ে শামি, ফাতাওয়ায়ে তাতারখানিয়া, আসান ফিকাহ, সহিহ বুখারি ও সহিহ মুসলিম
উত্তর দিয়েছেন: মুফতি শাব্বির আহমাদ, ইসলাম বিষয়ক গবেষক

আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির প্রথম রাতেই পবিত্র কাবা শরিফে পরানো হচ্ছে নতুন গিলাফ (কিসওয়া)। আজ সোমবার (১৫ জুন) এশার নামাজের পর মক্কার মসজিদুল হারামে শুরু হবে এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক আয়োজন, যেখানে প্রতিস্থাপিত হবে কাবার নতুন গিলাফ। বছরের পর বছর ধরে চলে আসা সৌদির ঐতিহ্য অনুযায়ী, প্রতি হিজরি বছরের...
১ ঘণ্টা আগে
মদিনায় ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রথম হিজরিতে যখন নামাজের জন্য মানুষকে ডাকার উদ্দেশ্যে আজানের রীতি প্রবর্তিত হয়, তখন মহানবী হজরত মুহাম্মদ (সা.) এই পবিত্র ও গুরুদায়িত্ব পালনের জন্য সর্বাগ্রে বেছে নিয়েছিলেন এক কৃষ্ণাঙ্গ সাহাবিকে।
৩ ঘণ্টা আগে
ঘর হলো মানুষের ক্লান্তি দূর করার ও মানসিক প্রশান্তি লাভের প্রধান আশ্রয়স্থল। নিজের ঘর হোক কিংবা অন্যের; সেখানে প্রবেশের ক্ষেত্রে ইসলামের সুন্দর কিছু নিয়ম রয়েছে। আল্লাহর রাসুল (সা.) আমাদের শিখিয়েছেন...
১১ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৬ ঘণ্টা আগে