
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ইরানি নারীরা তাঁদের মূল্যবান স্বর্ণালংকার দান করে সরকারকে যুদ্ধের সরঞ্জাম তৈরির কাজে সহায়তা করছেন।
এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে , এখানে , এখানে , এখানে ইন্সট্রাগ্রামে আছে এখানে এক্সে আছে এখানে ‘Voice Of Probashi’ নামের একটি ফেসবুক পেজ থেকে গতকাল ২২ মার্চ আলোচিত দাবিতে একটি পোস্ট শেয়ার করা হয়। অধিকাংশ ব্যবহারকারী ফটোকার্ডটিকে সত্য মনে করে প্রতিক্রিয়া জানিয়েছেন। আলোচিত দাবিতে ওই পোস্টটিই সবচেয়ে বেশি ছড়িয়েছে। পোস্টটিতে আজ (২৩ মার্চ) বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ রিয়েকশন, ৩৮ কমেন্ট এবং ১৫০ শেয়ার রয়েছে।
আজকের পত্রিকার অনুসন্ধান
ছড়িয়ে পড়া ফটোকার্ডটিতে কোনো তথ্যসূত্র উল্লেখ নেই। এছাড়া কার্ডে ব্যবহৃত রং, ফন্ট এবং ডিজাইনের সঙ্গে মূলধারার কোনো গণমাধ্যমের ফটোকার্ডের সাদৃশ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে অনুসন্ধান করলেও ইরানি নারীদের পক্ষ থেকে যুদ্ধের সরঞ্জাম তৈরির জন্য স্বর্ণালংকার দেওয়ার মতো কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
অনুসন্ধানে জানা যায়, আলোচিত এই বিভ্রান্তিকর দাবির পেছনে রয়েছে ভারতের জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের একটি নজিরবিহীন মানবিক উদ্যোগ।
ভারতীয় গণমাধ্যমগুলোর (১ ,২ ) প্রতিবেদন বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রতিবাদে এবং ইরানের যুদ্ধবিধ্বস্ত সাধারণ মানুষের প্রতি সংহতি জানিয়ে কাশ্মীরের বদগাম জেলার বাসিন্দারা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্থানীয়রা তাদের মূল্যবান স্বর্ণ, রুপা এবং নগদ অর্থ তুলে দিচ্ছেন ইরানের ক্ষতিগ্রস্ত ও সাধারণ মানুষের সহায়তার জন্য। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বও এগিয়ে এসেছে।
সিদ্ধান্ত
সুতরাং, ইরানি নারীদের যুদ্ধের সরঞ্জাম তৈরির জন্য স্বর্ণ দানের দাবিটি ভিত্তিহীন। মূলত কাশ্মীরের মানবিক সহায়তার এই ঘটনাটিকেই প্রেক্ষাপট পরিবর্তন করে ভুল তথ্যে প্রচার করা হচ্ছে।

চেলসি নারী ফুটবল দলের গোলকিপার ছিলেন জাইমা রহমান—ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের এমন মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। জাইমা রহমানকে নিয়ে এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
৯ ঘণ্টা আগে
পূর্ণিমার রাতে মানুষের আচরণ বদলে যায়, মেজাজ খিটখিটে হয়, এমনকি অপরাধ প্রবণতাও বাড়ে—এমন ধারণা বহুদিন ধরে প্রচলিত। এই বিশ্বাসকে ‘লুনাসি ইফেক্ট’ বা ‘লুনার ইফেক্ট’ বলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা জায়গায় প্রায়ই দাবি করা হয়, পূর্ণিমার প্রভাবে মানুষ বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে, এ সময় ঝগড়া-বিবাদ...
১ দিন আগে
এনসিপিতে যোগ দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ক্ষমতার লোভে তারা স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে জোট করবে, এটা কখনো কল্পনাও করিনি—তাসনিম জারার নামে এমন একটি উদ্ধৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফটোকার্ডটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এই নেত্রীর নাম ও ছবি ব্যবহার করে আলোচিত...
১ দিন আগে
‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কারণেই বাংলাদেশ এতিম হয়ে যায়। মুসলিম উম্মাহর মধ্যে তাঁকে সর্বসম্মতভাবে সর্বোচ্চ নেতা হিসেবে মেনে নেওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু তাঁর হত্যাকাণ্ড মুসলিম উম্মাহর সেই স্বপ্নকে চূর্ণ করে দেয়’—মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মন্তব্য দাবিতে...
৩ দিন আগে