
এনসিপিতে যোগ দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ক্ষমতার লোভে তারা স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে জোট করবে, এটা কখনো কল্পনাও করিনি—তাসনিম জারার নামে এমন একটি উদ্ধৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফটোকার্ডটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এই নেত্রীর নাম ও ছবি ব্যবহার করে আলোচিত মন্তব্যটি জুড়ে দেওয়া হয়েছে।
এই দাবিতে ফেসবুকে একাধিক (১ , ২ , ৩, ৪, ৫ ) পোস্ট রয়েছে।
‘Abdur Rahman’ নামের একটি ফেসবুক পেজে ১৯ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটে একটি পোস্ট শেয়ার করা হয়। আলোচিত দাবিতে এই পোস্টটিই সবচেয়ে বেশি ছড়িয়েছে। পোস্টটিতে আজ (২২ মার্চ) বেলা ১২টা ৪৩ মিনিট পর্যন্ত প্রায় ৫৩ হাজার রিয়েকশন, ৬ হাজার ১০০ কমেন্ট এবং ৭৬৮ শেয়ার রয়েছে।
ভাইরাল পোস্টগুলোতে দেখা যায়, একই বক্তব্য বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে। অনেক ব্যবহারকারী মন্তব্যটিকে সত্য মনে করে প্রতিক্রিয়া জানিয়েছেন, আবার কেউ কেউ এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান
আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এতে কোনো সূত্র বা বক্তব্যের উৎস উল্লেখ করা হয়নি। বক্তব্যটি কোথায়, কবে বা কোন মাধ্যমে দেওয়া হয়েছে—সে সম্পর্কেও কোনো তথ্য নেই।
বিষয়টি যাচাই করতে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করা হলে দেশীয় কোনো সংবাদমাধ্যমে তাসনিম জারার এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া তাঁর অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও আলোচিত মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি।
আরও অনুসন্ধানে দেখা যায়, ‘গুপ্ত ভিশন’ নামের একটি ফেসবুক পেজে একই ধরনের একটি পোস্ট ১৮ মার্চ সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে শেয়ার করা হয়েছিল। পরবর্তীতে অনেকেই এটিকে সত্য মনে করে বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার করেন। মূলত এখান থেকেই আলোচিত দাবিতে ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে।
যাচাইয়ে দেখা যায়, ‘গুপ্ত ভিশন’ নামের পেজটি মূলত স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশ করে থাকে।
সিদ্ধান্ত
সাধারণত স্যাটায়ার ফেসবুক পেজের কনটেন্ট অনেক সময় ব্যবহারকারীরা সত্য ধরে শেয়ার করেন। ‘গুপ্ত ভিশন’ পেজের এই পোস্টটিও একইভাবে অনেক ব্যবহারকারী যাচাই না করেই শেয়ার করেছেন। তাসনিম জারার উদ্ধৃতি দাবিতে ভাইরাল ফটোকার্ডটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

ভারতে মসজিদের ইমামদের ঢালাওভাবে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১৯ ঘণ্টা আগে
বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপনের নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তথ্যমন্ত্রী বলেছেন—‘পশ্চিমবঙ্গে ধারণ করা ভিডিও ছাত্রলীগের মিছিল বলে ফেসবুকে প্রচার করছে দেশবিরোধী চক্রের সদস্যরা।
১ দিন আগে
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন জামায়াতের এক তরুণ নেতা—এমন দাবিতে মূলধারার টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
সম্প্রতি আওয়ামী লীগের মিছিল দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ খেলা কিন্তু শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজপথে নেমে গেছে মুজিব সৈনিকরা।’
৪ দিন আগে