পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নের কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন গ্রামবাসী। এলাকাবাসী সেখানে একটি সেতু নির্মাণের দাবি জানালেও স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উদ্যোগ নেননি।
জানা যায়, উপজেলার বগা ইউনিয়নের কৌখালী বাজার ও কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য গ্রামবাসী কয়েক বছর আগে এ সাঁকো নির্মাণ করেন।
কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ফাতেমা, মারিয়া ও জান্নাতুল জানায়, প্রতিদিন এই সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যাওয়া-আসা করে তারা। সম্প্রতি এক শিক্ষার্থী সাঁকো পারাপারের সময় খালে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন বলেন, ‘প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা এই সাঁকো পারাপার হচ্ছে।’
বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন, প্রাথমিকভাবে পুরোনো সেতুর লোহার বিম অ্যাঙ্গেল দিয়ে একটি সেতু বানালে পরিবারগুলো উপকৃত হবে।
এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, এলাকাটি পরিদর্শনের পর গুরুত্ব বিবেচনা করে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫