
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এক কর্মকর্তাকে চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগে দুই কর্মকর্তাকে পদাবনতি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা পৃথক অফিস আদেশে বলা হয়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার (খণ্ডকালীন)...

পটুয়াখালীর সাগরকন্যাখ্যাত কুয়াকাটায় আজ শুক্রবার দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা, ২০২৩’ শুরু হচ্ছে। উৎসব সামনে রেখে কুয়াকাটায় পর্যটকদের টানতে হোটেল-মোটেল ও রিসোর্টের মালিকেরা ভাড়ায় ২০ থেকে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছেন।

বরগুনার বামনা উপজেলায় সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর পেলেও সেখানে বসবাস করছেন না অনেক মালিক। এ সুযোগে তালাবদ্ধ এসব ঘরের বারান্দায় গরু-ছাগল পালন করছেন স্থানীয় বাসিন্দারা। তালাবদ্ধ এসব ঘর নতুন করে অন্য ভূমিহীনদের নামে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে বঙ্গোপসাগরে চলছে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। কিন্তু এই নিষেধাজ্ঞার সময় বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় ট্রলার দাপিয়ে বেড়াচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিষেধাজ্ঞার মধ্যেই গভীর বঙ্গোপসাগরে মাছ ধরে ফিরে আসা বরগুনার