কিছুদিন আগেই শেষ হলো জলবায়ু রক্ষার সম্মেলন কপ-২৬। জলবায়ু নষ্টকারী গ্যাস নিঃসরণ কমাতে প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। কিন্তু আকাশযান বা বিমানের জ্বালানি থেকে এমন গ্যাস নিঃসৃত হয়। তাই পরিবেশের কথা বিবেচনায় নিয়ে তাই প্রথাগত জ্বালানি ব্যবহার না করে সম্পূর্ণ বিদ্যুতের মাধ্যমে চালিত বিমান বের করেছে ব্রিটিশ কোম্পানি রোলস রয়েস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ১৬ নভেম্বর ‘স্পিরিট অব ইনোভেশন’ নামের এ বিমানের পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করেছে প্রতিষ্ঠানটি। পরীক্ষামূলক ফ্লাইটে এর সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬২৩ কিলোমিটার।
রোলস রয়েস দাবি করছে, এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বৈদ্যুতিক বিমান। ‘স্পিরিট অব ইনোভেশন’ মোট তিনটি রেকর্ড গড়েছে। বাকি দুটি হলো, কম সময়ে ৩০০ মিটারের মাইলফলকে পৌঁছা এবং সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করা।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৮ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
৩ দিন আগে