Ajker Patrika

রাজধানী ঢাকায় সকালের তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি সেলসিয়াস

আজকের পত্রিকা ডেস্ক­
রাজধানী ঢাকায় সকালের তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি সেলসিয়াস
ফাইল ছবি

রাজধানী ঢাকায় সকালের তাপমাত্রা ২৪ ঘণ্টার ব্যবধানে বেশ বেড়েছে। গতকাল রোববার সকালে ঢাকার তাপমাত্রা ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সোমবার হয়েছে ২৩ দশমিক ৪।

তবে আজ দিনের বেলা হালকা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে। একই সঙ্গে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ০২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১৯ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত