২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ করার প্রতিশ্রুতি দেবেন বিশ্বের শতাধিক দেশের নেতারা। আজ মঙ্গলবার স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের কপ-২৬ জলবায়ু সম্মেলনে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবারের এই চুক্তিতে থাকবে ব্রাজিলও। এই দেশের আমাজন বনের বেশির ভাগ অংশেই উজাড় চলছে।
বিশ্বনেতাদের এই চুক্তিতে ১৪০ কোটি ডলারের সরকারি ও বেসরকারি তহবিল অন্তর্ভুক্ত রয়েছে।
বিশেষজ্ঞরা এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তবে ২০১৪ সালে বন উজাড় বন্ধ করার চুক্তিটি ব্যর্থ হওয়ায় এবারের বিশ্বনেতাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
জলবায়ু পরিবর্তনে বড় ভূমিকা রাখে বন উজাড়। এ কারণে জলবায়ুতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বাড়ছে।
জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে আনতে হলে গ্লাসগোতে দুই সপ্তাহের শীর্ষ সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কানাডা, ব্রাজিল, রাশিয়া, ইন্দোনেশিয়াসহ দেশগুলো এই বন উজাড় বন্ধ করার চুক্তিতে থাকছে। বিশ্বের প্রায় ৮৫ শতাংশ বনভূমি বিশ্বের এই দেশগুলোতে রয়েছে।
বিবিসি জানিয়েছে, বন উজাড় বন্ধের তহবিল বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতেও যাবে। সেখানে ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধার, দাবানল মোকাবিলা এবং আদিবাসী সম্প্রদায়কে সহায়তা করার জন্য এই তহবিল পাঠানো হবে।
বিশ্বের প্রায় ৩০টির বেশি বড় কোম্পানিও বন উজাড় কর্মকাণ্ড বন্ধের জন্য বিনিয়োগ বন্ধ করতে এই চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হবে।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৪ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
৩ দিন আগে