ঢাকায় বাড়ছে গরম। গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর আজ রোববার সকালেও তাপমাত্রা ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজকের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন দেখা না গেলেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুলেটিনে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাসসহ অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।
এ ছাড়া বুলেটিনে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।
আরও পড়ুন:

রাতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে নামতে পারে বৃষ্টি। সকাল থেকে এমন পূর্বাভাস থাকলেও সেই সম্ভাবনা এখনো কাটেনি। তবে শুধু বৃষ্টি নয়, এর সঙ্গে হতে পারে বজ্রপাত আর এই সময়ে কমতে পারে তাপমাত্রা। এ ছাড়াও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় অস্থায়ীভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে...
৪ ঘণ্টা আগে
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ দুপুরে আজকের পত্রিকা বলেন, দেশে কালবৈশাখীর মৌসুম শুরু হয়ে গেছে। মার্চ থেকে মে পর্যন্ত সাধারণত এ দেশের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। গতকাল এবারের মৌসুমের প্রথম কালবৈশাখী ও শিলাবৃষ্টি হয়েছে। আজও এর সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
২ দিন আগে
রাজধানীতে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার পর ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও দেখা গেছে।
২ দিন আগে