
শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে নতুন একটি গ্রেপ্তারের ঘটনা সামনে এসেছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে। তদন্তকারীদের দাবি, তিনি হত্যাকাণ্ডে জড়িত দুই অভিযুক্ত ব্যক্তিকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মামলায় আগে গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদের সময় ফিলিপ সাংমার নাম সামনে আসে। তাঁদের বয়ান অনুযায়ী, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে মেঘালয়ের ডালুপাড়া সীমান্তপথে তাঁরা ভারতে প্রবেশ করেন। সেই কাজে সহায়তা করেন ফিলিপ।
পরে গোপন সূত্রের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ শান্তিপুর বাইপাস-সংলগ্ন একটি এলাকা থেকে সাংমাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি সীমান্ত এলাকায় দালাল হিসেবে কাজ করতেন এবং টাকার বিনিময়ে মানুষকে অবৈধভাবে সীমান্ত পার করাতেন।
পুলিশের দাবি, হাদি হত্যা মামলার দুই অভিযুক্ত ব্যক্তিকেও একইভাবে তিনি ভারতে ঢুকতে সাহায্য করেছিলেন।
তদন্তকারীরা আরও জানান, পুলিশের চাপ বাড়তে থাকায় ফিলিপ সাংমা নিজেও অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। পরে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন।
গ্রেপ্তারের পর গত শুক্রবার সাংমাকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তদন্তকারীরা মনে করছেন, ফিলিপ সাংমার কাছ থেকে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত একটি চক্রের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

প্রকাশ্যে চলাফেরা বা আড্ডার সময় রাজপরিবারের সদস্য ও তারকাদের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁদের প্রতিনিধি ও উপদেষ্টারা। ইন্টারনেটে ‘লিপ-রিডিং’ বা ঠোঁট পড়ার ভিডিও ভাইরাল হওয়ার প্রবণতা বাড়ায় এখন ঘর বা প্রাসাদের বাইরে বলা প্রতিটি শব্দ কয়েক সেকেন্ডের মধ্যেই অনলাইনে ফাঁস ও ডিকোড হয়ে যাচ
২ ঘণ্টা আগে
ইসরায়েলি নাগরিকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আপনারা বাইরে বেরোন, নির্মল বাতাস নিন, তবে অবশ্যই সুরক্ষিত আশ্রয়ের কাছাকাছি থাকবেন। আপনাদের এই মনোবল আমাকে, সরকারকে, আইডিএফ এবং মোসাদকে শক্তি জোগাচ্ছে।’
২ ঘণ্টা আগে
পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে সক্রিয় একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইরানের ওপর যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলাকে সমর্থন জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের উপস্থিতি জানান দেওয়া এবং সম্ভাব্য সমর্থন পাওয়ার কৌশল হতে পারে।
২ ঘণ্টা আগে
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, তেহরান যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে উদগ্রীব, কিন্তু শর্তগুলো ‘মনঃপূত’ না হওয়ায় তিনি তাতে রাজি হননি। ট্রাম্পের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আরাঘচি বলেন, ‘না, আমরা কখনোই যুদ্ধবিরতির অনুরোধ করিনি এবং এমনকি আমরা আলোচনার প্রস্তাবও দিইনি।’
৩ ঘণ্টা আগে