
বঙ্গোপসাগর এবং এর পাশে আন্দামান সাগর এখন বেশ বিক্ষুব্ধ। এই দুই সাগরে অল্প দিনের ব্যবধানে সৃষ্টি হয়েছে দুটি লঘুচাপ। আন্দামান সাগরে ২২ নভেম্বর সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপ থেকে আজ বুধবার রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে। যার নাম ‘শেন-ইয়ার’।
আন্দামান সাগরের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরেও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এই লঘুচাপটিও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
তবে যতই শক্তিশালী হোক না কেন, শেন-ইয়ারের বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই। একইভাবে বঙ্গোপসাগরের লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলেও বাংলাদেশের দিকে আসার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
আবহাওয়া অধিদপ্তরের আজ বুধবার সকাল ৯টার পূর্বাভাসে জানানো হয়েছে, মালাক্কা প্রণালি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরে ঘূর্ণিঝড় শেন-ইয়ারে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি আজ সকাল ৬টায় একই এলাকায় (৫.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৮.০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল। এটি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।
আজ দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা আজকের পত্রিকাকে বলেন, আন্দামান থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় শেন-ইয়ার পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এটি বাংলাদেশের উপকূলের দিকে আসার কোনো আশঙ্কা নেই।
তিনি আরও বলেন, ‘দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটিও ভারতের তামিলনাড়ুর দিকে আঘাত হানতে পারে ডিসেম্বর মাসের ২ অথবা ৩ তারিখের দিকে।’
স্বল্প দূরত্বের প্রায় একই সময় ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ জানতে চাইলে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, ‘এখন সূর্যের দক্ষিণায়ন চলছে। এ জন্য আন্দামান ও বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণাঞ্চল সূর্যের প্রচণ্ড তাপে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। সাগরের বিক্ষুব্ধ বা উত্তপ্ত অঞ্চল থেকে লঘুচাপ সৃষ্টির শঙ্কা থাকে।’
কাজী জেবুন্নেসা জানান, ঘূর্ণিঝড় শেন-ইয়ার বা ‘সেনিয়ার’ নামকরণ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। শেন-ইয়ার শব্দের বাংলা অর্থ ‘সিংহ’।

রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
২১ ঘণ্টা আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
২ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বরিশাল ছাড়া বাকি ৭ বিভাগেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়। এদিন ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হলেও পাশের জেলায় টাঙ্গাইলে যার পরিমাণ ছিল ৩৭ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে বৃষ্টি হয়েছে ৪৮ মিলিমিটার।
৩ দিন আগে