
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় গতকাল সোমবার সামান্য বৃষ্টি হয়েছে। তবে আজ মঙ্গলবার সকালে আগের দিনের তুলনায় বেড়েছে গরম।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৭টায় ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল থেকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এর সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সকাল ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৫৮ মিনিটে।

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোয় মধ্যরাতের আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে দেশের নদীবিধৌত আট অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টির সতর্কব
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরে পরিকল্পিত অফশোর উইন্ড ফার্ম বা সমুদ্রতীরবর্তী বায়ুবিদ্যুৎ প্রকল্পগুলো বন্ধ করার বিনিময়ে ফরাসি জ্বালানি জায়ান্ট ‘টোটালএনার্জি’-কে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই বিশাল অঙ্কের বিনিময়ে কোম্পানিটি বায়ুবিদ্যুৎ প্রকল্প থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে...
৮ ঘণ্টা আগে
শীতের শেষে চৈত্রের শুরু থেকেই সারা দেশে সামান্য তাপমাত্রা বাড়লেও প্রকৃতিতে বিরাজ করছে বর্ষার আগাম আমেজ। গত সপ্তাহ থেকেই দেশের কোথাও না কোথাও হালকা বা ভারী বৃষ্টি চলছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে চলেছে ঝড়ের তাণ্ডব। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে...
২ দিন আগে
আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের তিনটি বিভাগ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
৩ দিন আগে