
আজ দীপ্ত টিভিতে শুরু হচ্ছে আলোচনাভিত্তিক নতুন সেলিব্রিটি শো ‘কথোপকথন’। শোবিজ তারকাদের নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে তাঁর ব্যক্তিগত এবং কাজের বিষয় নিয়ে চলবে আলাপচারিতা। যেখানে তাঁরা বলবেন তাঁদের ব্যক্তিগত ও ক্যারিয়ার জীবনের বলা ও না বলা গুরুত্বপূর্ণ নানা কথা। সঞ্চালনায় থাকবেন মেহেদী হাসান সোমেন।
কথোপকথনের উদ্বোধনী পর্বের অতিথি হিসেবে আজ থাকছেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। ব্যক্তিগত ও অভিনয়জীবনের পাশাপাশি আফজাল হোসেন কথা বলেছেন সমসাময়িক নানা প্রসঙ্গে। অনুষ্ঠানটি উপস্থাপনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন মেহেদী হাসান সোমেন।
সোমেন জানিয়েছেন, কথোপকথনের এই আড্ডায় অতিথি হয়ে আসবেন—আজাদ আবুল কালাম, নুরুল আলম আতিক, অনিমেষ আইচ, প্রাণ রায়, শাহনেওয়াজ কাকলি, নাজনীন হাসান চুমকি, কাজী নওশাবা, লিটন কর, সুষমা সরকার, রোজী সিদ্দিকী, শরাফ আহমেদ জীবন, সূচনা শেলী, তনুশ্রী কারকুন, কাজী কানিজসহ অনেকে।
কথোপকথন প্রচারিত হবে প্রতি মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৫ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৫ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৫ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৮ ঘণ্টা আগে