ঢাকা: আট বছর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচারিত হয় মেগা ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’। বিশাল ক্যানভাসে নির্মিত সিরিয়ালটি প্রশংসিত হয়। এবার নির্মিত হচ্ছে ‘গুলশান এভিনিউ'র দ্বিতীয় মৌসুম। এটি নির্মাণ করছেন নিমা রহমান। রচনা করেছেন ওপার বাংলার নাট্য রচয়িতা শিবাশীষ বন্দ্যোপাধ্যায়। আর সংলাপ লিখেছেন পিয়ালী।
লম্বা বিরতির পর ‘গুলশান এভিনিউ’ নাটকের মাধ্যমে পরিচালনায় এলেন অভিনেত্রী নিমা রহমান। তিনি বলেন, ‘নতুন গল্প, নতুন বাড়ি নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিকটি। আশা করছি ``গুলশান এভিনিউ''র মতো নাটকটির সিজন টুও দর্শকপ্রিয় হবে।’
জানা গেছে, ‘গুলশান এভিনিউ’ নাটকের দ্বিতীয় মৌসুমে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটিকে। এরই মধ্যে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
এতে অভিনয় প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘``গুলশান এভিনিউ''র প্রথম সিজনে ছিলাম না আমি। দ্বিতীয় সিজনে আমাকে দেখা যাবে রোকসানা চরিত্রে। এ ধারাবাহিকে সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করছি। অভিনয় করার আগে সহশিল্পীদের সঙ্গে মহড়াও করে নিচ্ছি, যে কারণে অভিনয় হয়ে উঠছে প্রাণবন্ত। সত্যি বলতে, যারা অভিনয় করছি, তাদের অনেকের সঙ্গেই আমার একটা পারিবারিক বন্ধন রয়েছে। বোঝাপড়াটাও চমৎকার। এ কারণে কাজ করার সময় অভিনয়টাও বেশ উপভোগ্য হয়ে ওঠে। ``গুলশান এভিনিউ''র দ্বিতীয় সিজনে দর্শক নতুনত্ব পাবে।’
সম্প্রতি গুলশানের একটি বাড়িতে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীন সুইটি, ফারজানা চুমকি, দীপা খন্দকার, শতাব্দী ওয়াদুদ, শিবা শানু, লাবণ্য লিজা, মিম চৌধুরী, মাহাসহ অনেকে। শিগ্গির ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচারিত হবে বলে জানা গেছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে