মালায়লাম অভিনেতা কুন্দারা জনি মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর কুন্দারা জনিকে কেরালার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ৭১ বছর বয়সী অভিনেতার মৃত্যু হয়।
মালায়লাম চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন কুন্দারা জনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে কেরালার অর্থমন্ত্রী কে এন বালাগোপাল বলেছেন, জনি তাঁর চার দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন।
১৯৭৯ সালে ‘নিত্য বসন্ত’ ছবির মাধ্যমে সিনেমায় ক্যারিয়ার শুরু করেন কুন্দারা। খল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। ‘কিরেদম’ ও ‘চেনকল’-এর মতো ব্লকবাস্টার মালায়লাম ছবিতে দেখা গেছে তাঁকে। তিনি তামিল ছবি ‘ভাজকাই চক্র’ ও ‘নাদিগন’-এ অভিনয় করেছেন।
এ ছাড়া তাঁর অন্যান্য উল্লেখযোগ্য সিনেমা হলো ‘১৫ আগস্ট’, ‘হ্যালো’, ‘আভান চান্দিউদে মাকান’, ‘বলরাম বনাম থারাদাস’, ‘দাদা সাহেব’, ‘ক্রাইম ফাইল’, ‘সামান্থরাম’ ও ‘আনাভাল মথিরাম’।
অভিনেতার মৃতদেহ আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাদাপ্পাকাদা স্পোর্টস ক্লাবে সর্বসাধারণের দেখার জন্য রাখা হয়। আগামীকাল বৃহস্পতিবার সেন্ট অ্যান্টনি গির্জায় শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৮ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৮ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে