
চলতি বছরের শুরু থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে মালয়ালম সিনেমা। প্রথম তিন মাসেই একাধিক ব্লকবাস্টার এসেছে এ ইন্ডাস্ট্রি থেকে। তালিকায় আছে ‘আব্রাহাম ওজলার’, ‘মালাইকোট্টাই ভালিবান’, ‘প্রেমালু’, ‘ব্রহ্মাযুগম’ ও ‘মঞ্জুম্মেল বয়েজ’। এবার এ তালিকায় যুক্ত হলো পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত ‘দ্য গোট লাইফ’। শুধু তালিকায় যুক্ত হয়নি, সিনেমাটি বক্স অফিসে গড়েছে দ্রুততম শত কোটি রুপি আয়ের রেকর্ড।
গত ২৮ মার্চ মুক্তি পায় মালয়ালম ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী নির্মাতা ব্লেসি এবং প্রযোজনা করেছে ভিজ্যুয়াল রোমান্স। সিনেমা নির্মাণে লেগেছে ৮০ কোটি রুপি। আর মুক্তির মাত্র ৯ দিনে সিনেমাটির আয় শতকোটি রুপি পেরিয়েছি। ‘প্রেমালু’, ও ‘মঞ্জুম্মেল বয়েজ’ এর পর তৃতীয় সিনেমা হিসেবে শতকোটি রুপির ক্লাবে প্রবেশ করে সিনেমাটি।
ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটির আয় ৫০ কোটি রুপির কাছাকাছি। বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের মতে, ভারতী বক্স অফিস থেকে সিনেমাটির আয় ৪৯ কোটি ৭ লাখ রুপির মতো। এরমধ্যে মালয়ালম ভাষায় আয় ৪৩ কোটি ৩৭ লাখ, কন্নড় থেকে ৩৪ লাখ রুপি, তামিল থেকে ৩ কোটি ৬৩ লাখ রুপি, তেলেগু ১ কোটি ৮৫ লাখ রুপি ও হিন্দি থেকে সিনেমাটির আয় ৫১ লাখ রুপি।
ভারতের প্রখ্যাত লেখক বেনিয়ামিনের লেখা উপন্যাসকে উপজীব্য করে তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য। নব্বইয়ের দশকের গোড়ার দিকে বুকভরা স্বপ্ন নিয়ে কেরালা থেকে ভাগ্যের সন্ধানে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো এক যুবকের জীবনকাহিনি উঠে এসেছে সিনেমায়।
পাঁচ বছরের বেশি সময় লেগেছে সিনেমার শুটিং শেষ করতে। চিত্রনাট্য তৈরিতে লেগেছে আরও ১০ বছর। পৃথ্বীরাজ ছাড়াও, সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জিমি জিন-লুইস, অমলা পল, রিক অ্যাবি। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন সুনীল কেএস, আর সম্পাদনা করেছেন শ্রীকর প্রসাদ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে