কয়েক দিন আগেই আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। প্রশাসনিক উদাসীনতা, দুর্নীতি আর ধর্মের বিভেদ বিজয়কে মর্মাহত হয়ে স্বার্থহীন, স্বচ্ছ, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের উদ্দেশে রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’ এর ঘোষণা দেন তিনি।
বিজয়ের রাজনীতিতে যোগদান নিয়ে বছর চারেক আগে ঘটেছিল বিশাল এক ঘটনা। ঘটনার সূত্রপাত হয়, যখন এই তারকার বাবা এস চন্দ্রশেখর বিজয়ের নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন। তখন এই দক্ষিণী তারকা তাঁর মা–বাবাসহ ১১ জনের বিরুদ্ধে মাদ্রাজ উচ্চ আদালতে মামলা করেন। এমনকি তাঁর রাজনীতিতে আসার খবরকেও গুজব বলেছিলেন অভিনেতা।
বিজয় তখন জানিয়েছিলেন, এই দলের সঙ্গে তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই। তিনি তাঁর ভক্তদের কাছে আবেদন করেছিলেন, শুধু তাঁর নাম দেখে ভক্তরা এই দলের সঙ্গে যেন যুক্ত না হন।
এদিকে আগামীকাল সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বিজয়ের মা ও প্লেব্যাক গায়িকা শোভা চন্দ্রশেখর। পিঙ্কভিলা জানিয়েছে, শোভা চন্দ্রশেখরের আগামীকালের সংবাদ সম্মেলনের কারণ অজানা থাকলেও অনুমান করা যাচ্ছে, পুত্র থালাপতি বিজয়ের রাজনীতি যোগদানের বিষয়ে কথা বলবেন তিনি। বিজয়ের মা কি পুত্রের রাজনীতিতে প্রবেশকে স্বাগত জানাবেন? নাকি পুত্রের বিপক্ষে অবস্থান নেবেন তা জানা যাবে আগামীকাল।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’ নামের রাজনৈতিক দলের ঘোষণা দেন বিজয়। এখন থেকেই তিনি প্রস্তুতি শুরু করেছেন ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জন্য।
জনসাধারণের সাহায্যে এগিয়ে আসার কাজটা বিজয় শুরু করেছেন আগেই। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বিনা মূল্যে খাবার বিতরণ, শিক্ষাবৃত্তি, লাইব্রেরি, সান্ধ্যকালীন টিউশন, আইনি সহায়তাসহ বিভিন্ন দাতব্য ও কল্যাণমূলক পদক্ষেপ তিনি অনেক আগেই নিয়েছেন। বিজয় চাইলেই অভিনয়ের পাশাপাশি রাজনীতি চালিয়ে যেতে পারতেন, অনেক অভিনয়শিল্পী যেমনটা করেন।
তবে রাজনীতিতে পুরোটা সময় দেওয়ার লক্ষ্য নিয়ে নেমেছেন বিজয়। তাই এখন থেকে তিনি শুধুই রাজনীতি নিয়ে থাকতে চান। তাঁর এ সিদ্ধান্তকে যুগান্তকারী হিসেবে দেখছেন ভক্তরা। অনেকে বলছেন, বিজয় যে পথ দেখালেন, তাতে তারকাদের রাজনীতিতে আসার ট্রেন্ডে কিছুটা হলেও পরিবর্তন দেখা যাবে।
শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন বিজয়। ১৯৯২ সালে ‘নালাইয়া থেরপু’ সিনেমায় প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন। শুধু দক্ষিণে নয়, ভারতজুড়ে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তবে এই ক্যারিয়ারের ইতি টানবেন তিনি আর মাত্র দুটি সিনেমার পর। অভিনয় থেকে অবসর নিয়ে পুরোটা সময় রাজনীতি নিয়েই থাকবেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে