লোকেশ কানাগরাজ এখন দক্ষিণের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত পরিচালক। অপরাধভিত্তিক রোমাঞ্চকর চলচ্চিত্র ‘বিক্রমের’ সাফল্যের পর তাঁর প্রতি ভক্তদের প্রত্যাশা আরও বেড়েছে। এই চলচ্চিত্রের মধ্য দিয়েই ভারতের কিংবদন্তি অভিনেতা কমল হাসান চার বছর পর বড় পর্দায় ফিরেছেন।
লোকেশ তাঁর পরবর্তী চলচ্চিত্রটি থালাপতি বিজয়কে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন। লোকে-বিজয় জুটির প্রথম সফল চলচ্চিত্র ‘মাস্টার’-এর পর দ্বিতীয়টি নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। এই চলচ্চিত্রে কমল হাসানকেও দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে ।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, থালাপতি বিজয়ের পরবর্তী চলচ্চিত্রটি এলসিইউর (লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স অংশ। তাই কাইথির দিল্লি ও বিক্রমকেও দেখা যেতে পারে।’
এমন কিছু ঘটলে এটিই হবে কমল হাসান ও থালাপথি বিজয়ের প্রথম পর্দা ভাগাভাগি। তবে এ বিষয়ে নির্মাতাদের কাছ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি।
এদিকে ‘থালাপতি ৬৭’ নামে এই চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও স্বত্ব বিক্রি করেই ১৬০ কোটি রুপি আয় করেছে ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ১৬০ কোটি রুপিতে ছবিটির ওটিটি স্বত্ব কিনে নিয়েছে জনপ্রিয় এক প্ল্যাটফর্ম। কাজ শুরুর আগেই এত দামে আর কোনো তামিল সিনেমার ওটিটি স্বত্ব বিক্রি হয়নি।
‘থালাপতি ৬৭’-এর বাজেট ৩২০ কোটি রুপির আশপাশে। সে হিসাবে মুক্তির আগেই বাজেটের অর্ধেক তুলে নিয়েছে ছবিটি। আর সেটা কেবল ওটিটির স্বত্ব থেকেই।
আগামী ডিসেম্বরে শুরু হবে ছবির কাজ। পরের আট মাস বিভিন্ন লোকেশনে হবে শুটিং।

বক্স অফিসের সিংহাসন এখন পপসম্রাটের দখলে। সব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে হলিউডের ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘মাইকেল’।
১ মিনিট আগে
দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে