
অনিশ্চয়তার কালো মেঘ জমেছিল ‘জন নায়াগান’ সিনেমার ভাগ্যে। গুঞ্জন ছিল, সিনেমাটির মুক্তি স্থগিত হয়ে যেতে পারে। এ সিনেমা দিয়েই অভিনয় ক্যারিয়ারের ইতি টানবেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। পুরোপুরি মন দেবেন রাজনীতিতে। জন নায়াগান তাই শুধু বিজয়ের জন্য নয়, তামিল ইন্ডাস্ট্রিরও অন্যতম আলোচিত কাজ হতে চলেছে। কিন্তু সেপ্টেম্বরের এক দুর্ঘটনা সব হিসাব এলোমেলো করে দেয়।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে একের পর এক সমাবেশের আয়োজন করছিল বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম। প্রতিটি সমাবেশে সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছিল। তবে গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরেতে আয়োজিত নির্বাচনী সমাবেশে ঘটে হঠাৎ দুর্ঘটনা। অতিরিক্ত ভিড় ও গরমে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। আর তা থেকে ঘটে পদদলনের ঘটনা। ৩৯ জনের বেশি মানুষ মারা যায়। আহত হয় ১৫০ জনের বেশি। এ ঘটনার পর অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে বিজয়ের ক্যারিয়ার।
স্বাভাবিকভাবেই তাই জন নায়াগান সিনেমার মুক্তির আলোচনা পেছনে পড়ে যায়। বিশাল আয়োজনে তৈরি সিনেমাটি গত অক্টোবরে মুক্তির কথা থাকলেও কোনো প্রচার-প্রচারণা চোখে পড়ছিল না। ফলে নানা ধরনের গুঞ্জন ছড়ায়। জন নায়াগান আদৌ মুক্তি পাবে কি না, এ অনিশ্চয়তা দেখা দেয় সিনেমাপ্রেমীদের মধ্যে। অবশেষে সব গুঞ্জন উড়িয়ে সুখবর সামনে আনল প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস। ৮ নভেম্বর প্রকাশ পেল টাইটেল ট্র্যাক ‘থালাপতি কাছেরি’। সঙ্গে জানানো হলো মুক্তির তারিখও। আগামী ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে জন নায়াগান।
রাজনীতির জন্য অভিনয়কে বিদায় জানাচ্ছেন। ক্যারিয়ারের শেষ সিনেমায় তাই একজন রাজনৈতিক নেতার ভূমিকায় হাজির হচ্ছেন বিজয়। এ সিনেমার জন্য শুরু থেকেই একটু বেশি সিরিয়াস ছিলেন তিনি। ভারতীয় সিনেমায় এখন হাজার কোটির জোয়ার চলছে। তবে এখন পর্যন্ত বিজয়ের কোনো সিনেমা এ মাইলফলকে পৌঁছাতে পারেনি। তাঁর সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা ‘লিও’ আয় করেছিল ৬২০ কোটি রুপি। শেষ সিনেমায় তাই নতুন রেকর্ড গড়ার লক্ষ্য থালাপতি বিজয়ের।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
২ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৫ ঘণ্টা আগে