ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ১৬৯তম সিনেমা ‘জেলার’। মুক্তির দিনই সিনেমাটি গড়েছে নতুন রেকর্ড। গতকাল বৃহস্পতিবার মুক্তির পর প্রথম দিনে সিনেমাটির আয় ৫২ কোটি রুপি ছাড়িয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ৫২ কোটি রুপি আয়ের মধ্যে তামিলনাড়ু থেকে ২৩ কোটি রুপি, কর্ণাটক থেকে ১১ কোটি রুপি, কেরালা থেকে ৫ কোটি রুপি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে ১০ কোটি রুপি এবং অন্যান্য রাজ্য থেকে ৩ কোটি রুপি আয় করেছে ছবিটি।
সিনেমাটি তামিলনাড়ু ও কেরালায় ২০২৩ সালের সবচেয়ে বড় উদ্বোধনীর রেকর্ড গড়েছে। অন্যদিকে এটি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় যেকোনো তামিল সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে। শুধু তাই নয়, সিনেমাটির প্রথম দিনের মোট সংগ্রহ এই বছর মুক্তি পাওয়া যেকোনো তামিল চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সংগ্রহ।
ফিল্ম ডিস্ট্রিবিউটর এবং তামিলনাড়ুর থিয়েটার ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান তিরুপুর সুব্রামানিয়াম সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, ‘এটি রজনীকান্তের সিনেমা। অবশ্যই, এটির সূচনা উদ্যাপনের সঙ্গেই হবে। সিনেমাটি তামিলনাড়ু জুড়ে ৯০০ পর্দায় দেখানো হচ্ছে এবং সবগুলোতেই উৎসবের রং লেগেছে।’
পিভিআর আইনক্স লিমিটেডের কো-সিইও গৌতম দত্ত বলেন, ‘“জেলার” বৈচিত্র্যময় দর্শকদের আকর্ষণ করছে। আমাদের পিভিআর আইনক্স থিয়েটারে ৫৫০টিরও বেশি পর্দায় সিনেমাটি চলছে। প্রথম দিনে ২০০০-এরও বেশি শোতে ২ লাখেরও বেশি টিকিট বিক্রির মাধ্যমে উদ্বোধনী দিনে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি।’
প্রসঙ্গত, ২০০ কোটি রুপির বাজেটে জেলার নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। সিনেমায় রজনীকান্তর বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৪০ বছর। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা গেছে অতিথি চরিত্রে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

বক্স অফিসের সিংহাসন এখন পপসম্রাটের দখলে। সব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে হলিউডের ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘মাইকেল’।
১ মিনিট আগে
দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে