একসময়ের তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকে অভিনয়ও করেছেন তাঁরা। এই জুটির উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’ ইত্যাদি। ২০১৭ সালে বিচ্ছেদের পর পর্দায় আর দেখা যায়নি এই জুটিকে। বিরতি পেরিয়ে আবারও একসঙ্গে ফিরছেন তাহসান-মিথিলা। আরিফুর রহমানের ‘বাজি’ ওয়েব সিরিজে দেখা যাবে তাঁদের।
গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় সিরিজের ট্রেলার। সেখানে উপস্থিত হয়ে মিথিলার অভিনয়ের প্রশংসা করেন তাহসান। তবে তাহসান প্রসঙ্গে মিথিলা দিয়েছেন সাবধানী উত্তর।
দীর্ঘদিন পর মিথিলার সঙ্গে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন, ‘মিথিলা অনেক গুণী অভিনেত্রী। অনেক বছর পর তাঁর সঙ্গে কাজ করছি। যদিও সিরিজটির সাত পর্বের মধ্যে মাত্র একটি দৃশ্যে আমাদের একসঙ্গে দেখা যাবে। তাঁর সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা খুব ভালো।’
তবে তাহসানকে নিয়ে অনেকটা কৌশলে উত্তর দিয়েছেন মিথিলা। মিথিলা বলেন, ‘অনেক দিন পর তাহসানের সঙ্গে অনস্ক্রিন কাজ করা হলো। শুধু তাহসান নয়, এই সিরিজে অনেক সহশিল্পীর সঙ্গেই দীর্ঘদিন পর কাজ করা হলো। গুণী অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে সব সময়ই ভালো লাগে। এ ছাড়া বাজি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। নির্মাতা আরিফুর রহমানের প্রথম সিরিজ। আশা করি অনেক কিছু প্রথম মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে।’
সহশিল্পী হিসেবে এখন তাহসানকে মিস করেছে কি না—এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘আমি এমনিতেই কম কাজ করি। তাই কাজ করাটাই মিস করি।’ ভবিষ্যতে আবার পর্দায় তাঁদের একসঙ্গে দেখা যাবে কি না—এ নিয়েও সাবধানী উত্তর দিয়েছেন মিথিলা। ভবিষ্যতের চিন্তা না করে এই প্রজেক্ট নিয়ে কথা বলাই শ্রেয় বলে মনে করেন তিনি।
সাম্প্রতিক সময়ের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অসংখ্য কোম্পানি গজিয়ে উঠেছে, যারা অনলাইনে পেতেছে জুয়ার ফাঁদ। এসব ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। ক্রিকেটে এই বাজির গল্প নিয়েই তৈরি হয়েছে বাজি ওয়েব সিরিজটি। এতে আরও অভিনয় করেছেন মিম মানতাসা, নাজিয়া হক অর্ষা, মনোজ প্রামাণিক, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার প্রমুখ। ১৬ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সাত পর্বের এই সিরিজ।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে