১৯৮৯ সালে প্রকাশ পায় আশির দশকের অন্যতম শীর্ষ ব্যান্ড সোলসের অ্যালবাম ‘এ এমন পরিচয়’। সালাউদ্দিন সজলের লেখা এই অ্যালবামের শিরোনাম গানটির সুর করেন পার্থ বড়ুয়া।
‘এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা/সবিনয় নিবেদন কিছুই যে লাগে না/নিজেরই অজান্তে’—তপন চৌধুরীর কণ্ঠে এই গানটি তখন থেকে এখনো সমান জনপ্রিয়। পরবর্তী সময়ে ২৭ বছর পর গানটিতে নতুন করে কণ্ঠ দেন পার্থ বড়ুয়া, যেটি প্রকাশ পায় ২০১৬ সালে।
এবার একই শিরোনামে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘এ এমন পরিচয়’। সিরিজের শিরোনাম সংগীত হিসেবে থাকছে গানটি। এর জন্য নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া।
কয়েক দিন আগে প্রকাশ করা হয়েছে সিরিয়ালটির প্রোমো। তাতে শোনা যাচ্ছে ‘এ এমন পরিচয়’ -এর নতুন ভার্সনের এক ঝলক।
সিরিয়ালটি প্রযোজনা করছে গুড কোম্পানি। প্রতিষ্ঠানটির সিইও সরদার সানিয়াত হোসেন বলেন, ‘শিরোনাম সংগীত হিসেবে গানটি বাছাই করি আমরা। এর জন্য পার্থ বড়ুয়ার কাছ থেকে অনুমতি নিয়েছি। সিরিয়ালের জন্য গানটি নতুন করে তৈরি করে দিয়েছেন তিনি।’
‘এ এমন পরিচয়’ সিরিয়ালটি বানাচ্ছেন নজরুল ইসলাম রাজু। শতাধিক পর্বের এ সিরিয়াল প্রচার হবে অনলাইন প্ল্যাটফর্ম জি ফাইভে। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন শ্যামল মওলা, আইশা খান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, সুষমা সরকার প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, প্রেম, প্রতিশোধ আর প্রতিজ্ঞা—এ তিনটি
বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘এ এমন পরিচয়’।
আগামী মাসের শুরুর দিকে সিরিয়ালটির প্রচার শুরু হবে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে