ঢাকা: ‘দ্য ডার্ক সাইড ঢাকা’ নামে নতুন ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন পরিচালক রায়হান রাফি। জানিয়েছিলেন, তানজিন তিশা থাকবেন তাঁর এই সিনেমায়। কিন্তু হঠাৎ করেই অন্যখবর দিলেন তিনি। রায়হান রাফি গতকাল জানালেন তানজিন তিশা নয়, ওয়েব ফিল্মে তিশার স্থলাভিষিক্ত হচ্ছেন নাজিফা তুষি।
২০১৪ সালের লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন তুষি। নিয়মিত অভিনয়-মডেলিং করছেন। রেদোয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমার নায়িকা তুষি।
রাফি জানান, তিশার সঙ্গে শিডিউলসহ আরও কিছু বিষয় না মেলায় নতুন অভিনেত্রী নিতে হয়েছে। এর আগেও তুষি কাজ করেছেন রাফির পরিচালনায়।
পাঁচটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘দ্য ডার্ক সাইড ঢাকা’। প্রত্যেকটি গল্পে আলাদা আলাদা অভিনয়শিল্পী থাকবেন। মুক্তি পাবে আই থিয়েটারে। ঈদের সপ্তম বা নবম দিন এটি দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক।
রাফি বলছেন, ‘ঢাকা প্রাণের শহর, স্বপ্নের শহর। এই শহরেই চলে নানারকম খেলা। এখানে কত নিষ্প্রাণ মানুষ ঘুরে বেড়ায়। আছে কত স্বপ্নভঙ্গ। লাল-নীল আলোয় আলোকিত ঢাকারও রয়েছে গাঢ় অন্ধকার অধ্যায়। ঢাকাকে আমরা নানাভাবে দেখেছি। আমাদের নতুন সিনেমায় ঢাকার আরেকটি অন্ধকার রূপ দেখা যাবে।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে