না, ২৫ তাঁর বয়স নয়! ২৫তম কাজও নয়! সুনেরাহ বিনতে কামাল অভিনীত নতুন ওয়েব সিরিজের নাম ‘পঁচিশ’। এই সময়ের সম্ভাবনাময় মুখ সুনেরাহ। প্রথম ছবি ‘ন ডরাই’–এ অভিনয় করেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দ্বিতীয় ছবির ঘোষণাও এসেছে তাঁর, দীপংকর দীপনের ‘অন্তর্জাল’।
ইদানীং একটি প্রসাধনীর বিজ্ঞাপন দিয়েও বেশ আলোচনায় সুনেরাহ। এর মাঝেই নতুন কাজের খবর—‘পঁচিশ’। আট পর্বের ওয়েব সিরিজ। বানিয়েছেন মাহমুদ দিদার। গল্প লিখেছেন কামরুন্নেসা মীরা। দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ।
কেমন হবে ‘পঁচিশ’? নির্মাতা জানাচ্ছেন, এই শহরে বেড়ে ওঠা দুই কিশোর–কিশোরীর গল্প এটি। চারপাশের নিষ্ঠুরতা, মানুষের প্রতি মানুষের দয়াহীনতা, লালসা–মিথ্যা তাদের জটিলতার মধ্যে ফেলে দেয়। তবে একসময় তারাই হয়ে ওঠে সবকিছুর নিয়ন্ত্রক।
‘পঁচিশ’ যেমন সুনেরাহর প্রথম ওয়েব সিরিজ, নির্মাতা মাহমুদ দিদারেরও প্রথম। প্রশংসিত এই নির্মাতা শুরুর দিকে টিভি নাটক বানাতেন। সরকারি অনুদানের ‘বিউটি সার্কাস’ দিয়ে ছবি বানানো শুরু দিদারের। তবে ছবি মুক্তির আগেই ওয়েবে অভিষেক হচ্ছে তাঁর।
‘পঁচিশ’–এর শুটিং করতে গিয়ে বেশ ধকল সহ্য করতে হয়েছে পুরো টিমকে। শুটিং হয়েছে উত্তরা ও আশুলিয়ায় এবং মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে। লোকজনের ভিড়, বৃষ্টি—সব মিলিয়ে ‘এত টাফ শুটিং কখনো করিনি।’ জানাচ্ছেন নির্মাতা।
‘পঁচিশ’–এ দেখা যাবে একঝাঁক তরুণ মুখ। সুনেরাহ ছাড়াও থাকছেন শ্যামল মাওলা, সাঈদ বাবু, ইয়াশ রোহান, রুদ্র হক, সায়েদ রিশাদ, মার্শিয়া শাওন। আগামী ঈদুল আজহায় বিঞ্জে দেখা যাবে ‘পঁচিশ’।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১০ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১০ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১০ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১ দিন আগে