দেশের জনপ্রিয় ব্যান্ডদল সোলস বর্তমানে অবস্থান করছে অস্ট্রেলিয়ায়। নিজেদের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত ১৬ সেপ্টেম্বর মেলবোর্নের উইলিয়ামস টাউন হলে মিউজিক্যাল নাইট অনুষ্ঠানে পারফর্ম করে ব্যান্ডদলটি। সোলসের রজতজয়ন্তী স্মরণীয় করতে সোলসের সদস্যদের আহ্বানে চমকে দিয়ে মঞ্চে আসেন সোলসের প্রতিষ্ঠাতা সদস্য অসংখ্য সুপারহিট গানের সুরকার ও সংগীত পরিচালক নকীব খান।
সোলসের পরিবেশনায় একে একে নকীব খান গেয়ে শোনান-‘মুখরিত জীবন’, ‘তোরে পুতুলের মতো করে’, ‘ভালো লাগে জ্যোৎস্না রাতে’, ‘হৃদয় কাদামাটি’ গানগুলো। সোলস এবং নকীব খানের গানে হলভর্তি দর্শকদের অন্যরকম উচ্ছ্বাস দেখা গেছে। প্রায় দুই ঘণ্টায় ১৬টি গান পারফর্ম করে সোলস।
এই প্রথম সোলসের সঙ্গে মঞ্চে পারফর্ম করেন গায়ক পার্থ বড়ুয়ার কন্যা রুপা বড়ুয়া। মেলবোর্নে লেখাপড়া করেন তিনি। কনসার্ট দেখতে এসে বাবা পার্থ বড়ুয়ার সঙ্গে ‘রাত এখনো বাকি’ গানটি দর্শকদের গেয়ে শোনান রুপা।
মেলবোর্নের কনসার্ট প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘মেলবোর্নের কনসার্টটি সোলসের জন্য অনেক স্মরণীয়। কারণ সোলসের ৫০ বছর পূর্তিতে এক মঞ্চে নকীব ভাইকে পাব-এটা আশা করিনি। দর্শকদের একটি ভালো অনুষ্ঠান উপহার দিতে পেরেছি।’ কন্যার সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে পার্থ বলেন, ‘রুপা মেলবোর্নে লেখাপড়া করে। মাঝে মধ্যে গান করে। আজকে সে আমাদের সঙ্গে গাইবে কল্পনা করিনি। এটা সত্যিই আমার জন্য অনেক স্পেশাল। দীর্ঘ সংগীতজীবনে আজকের দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’
মেলবোর্নে এই মিউজিক্যাল নাইট শো আয়োজন করেছে আইকনিক ট্রেড অস্ট্রেলিয়ার মোশাররফ হোসাইন রেহান, কাজী হোসাইন বাপ্পি, ফরিদুল ইসলাম রিয়াদ ও জামিল সাখাওয়াত।
আগামী ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নিবে সোলস। এ মাসের শেষের দিকে পুরো টিম দেশে ফেরার কথা রয়েছে। প্রসঙ্গত, সোলস এরই মধ্যে পাঁচটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো-সাগরের প্রান্তরে, কিতা ভাইসাব, রিকশা, যদি দেখো ও হাওয়াই মিঠাই।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে