অনেকদিন পর আবার অর্ণবের সেই কণ্ঠের মাদকতা ফিরিয়ে আনল কোক স্টুডিও বাংলা। এতদিন তিনি নেপথ্যে কাজ করছিলেন। কোক স্টুডিও বাংলার নতুন গানে এলেন সামনে।
‘চিলতে রোদ’ নামে নতুন মৌলিক গান পাওয়া গেল অর্ণবের কণ্ঠে। এই গানে তাঁর সঙ্গী বগা তালেব। তিনি কণ্ঠ মিলিয়েছেন আব্বাসউদ্দীন আহমেদের ‘ও কি একবার আসিয়া’ গানে।
বাংলা গানে নতুন স্বাদ নিয়ে এসেছে কোক স্টুডিও বাংলা। জনপ্রিয় বাংলা গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশ করে এরইমধ্যে সাড়া ফেলেছে প্ল্যাটফর্মটি। আগের চারটি গানে পারফর্ম করেছেন অনিমেষ রায় ও পান্থ কানাই (নাসেক নাসেক), মমতাজ ও মিজান (প্রার্থনা), ঋতুরাজ ও নন্দিতা (বুলবুলি) এবং সুমি ও র্যাপ ব্যান্ড জালালি সেট (ভবের পাগল)।
রোববার সন্ধ্যায় কোক স্টুডিও বাংলা নিয়ে এল পঞ্চম গান ‘চিলতে রোদ’। অর্ণবের ‘চিলতে রোদ’ গানের সঙ্গে ‘ও কি একবার আসিয়া’ গানের ফিউশন করেছেন বগা তালেব। তাঁদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জান্নাতুল ফেরদৌস আকবর ও রুবাইয়াত মাহমুদ।
শুনুন কোক স্টুডিও বাংলার নতুন গান ‘চিলতে রোদ’:

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে