
অরিজিৎ সিংয়ের সিনেমার শুটিংকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল, অবশেষে তার সমাধান হলো। পশ্চিমবঙ্গের বোলপুরে শুটিং চলাকালীন এক এসরাজ শিল্পীকে হেনস্তার অভিযোগ ওঠে অরিজিতের দেহরক্ষীর বিরুদ্ধে। দুই পক্ষকে থানায় ডেকে আলোচনার পর ওই শিল্পীর কাছে ক্ষমা চান অরিজিতের দেহরক্ষী। এরপর তিনি সেই অভিযোগ প্রত্যাহার করে নেন।
প্রথমবারের মতো সিনেমা বানাচ্ছেন সংগীতশিল্পী অরিজিৎ সিং। বোলপুরের শান্তিনিকেতন এলাকায় সিনেমাটির শুটিং করছেন তিনি। গত ১৩ আগস্ট শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোড় এলাকায় চলছিল শুটিং। স্থানীয় সুভাষপল্লীর বাসিন্দা ও সংগীত যন্ত্রাংশ নির্মাতা কমলাকান্ত লাহা ওই সময় নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। তবে শুটিং চলার কারণে অরিজিৎ সিংয়ের নিরাপত্তারক্ষীরা তাঁকে প্রথমে ৫ মিনিট অপেক্ষা করতে বলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়েও পথ না ছাড়ায় তিনি আবারও যেতে দেওয়ার অনুরোধ জানান। তখন তাঁকে আরও ৩০ মিনিট অপেক্ষার কথা বলা হয়।
কমলাকান্ত লাহার অভিযোগ, ওই নির্দেশ না মেনে তিনি যেতে চাইলে অরিজিতের দেহরক্ষী তাঁকে চ্যাংদোলা করে সরিয়ে দেয়। এমনকি জোর করে পুলিশের ভ্যানে তোলার চেষ্টা করা হয়। এই ধস্তাধস্তির মধ্যে তাঁর হাতের সোনার আংটি হারিয়ে যায়। এ ঘটনার পর অরিজিৎ সিং ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ করেন কমলাকান্ত লাহা।
গত শনিবার রাতে দুই পক্ষকে শান্তিনিকেতন থানায় ডেকে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা। বেশ কয়েক ঘণ্টার আলোচনার পর অভিযোগকারী কমলাকান্ত লাহার কাছে ক্ষমা চান অরিজিৎ সিংয়ের দেহরক্ষী। এরপরই অভিযোগ প্রত্যাহার করে নেন কমলাকান্ত লাহা।
অরিজিৎ সিংয়ের দেহরক্ষী আকাশ সোনার বলেন, ‘একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এই ঘটনার জন্য আমি লজ্জিত।’ অন্যদিকে অভিযোগকারী কমলাকান্ত লাহা বলেন, ‘দুই পক্ষের মধ্যে আলোচনার পর শান্তিনিকেতন থানায় মীমাংসা হয়েছে। বারবার ভুল স্বীকার করেছেন তাঁরা। তাই অভিযোগ প্রত্যাহার করেছি।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে