গতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের ‘যত ভালোবাসি তোরে’ গানের ভিডিও। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।
যত ভালোবাসি তোরে গানের কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল। সুর ও সংগীত আয়োজন করেছেন অমিত কর। আসিফের গানে মডেল হওয়া প্রসঙ্গে অনন্যা বলেন, ‘এটি চমৎকার একটি রোমান্টিক গান। সেই আবহে তৈরি হয়েছে ভিডিওটি। বেশ ভালো হয়েছে। আসিফ ভাইয়ের গানের মডেল হতে পেরে খুব ভালো লাগছে।’
নয়ন সানি বলেন, ‘আধুনিক গানের জনপ্রিয় শিল্পী আসিফ ভাইয়ের চমৎকার এই গানে মডেল হতে পেরে আমি আনন্দিত। আমার মনে হয়েছে, এটি একটি ভালো ভিডিও হয়েছে। দর্শকদের ভালো লাগলে আমাদের চেষ্টা সফল হবে।’
এর আগে গত ১০ জুলাই প্রকাশিত হয়েছে আসিফ আকবরের আরও একটি গান। ‘তোমায় নিয়ে ভাবলে জলে চোখ ভিজে যায়, স্মৃতিগুলো মনে পড়ে ভীষণ কান্না পায়’—এমন কথায় গানটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম। গানের শিরোনাম রাখা হয়েছে ‘ভীষণ কান্না পায়’। রিদম অব ফ্রেন্ডস নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত গানটির সুর ও সংগীত করেছেন কিশোর দাশ। ভীষণ কান্না পায় গানটির ভিডিওতে অংশ নিয়েছেন আসিফ নিজে। ই-মিউজিকের ব্যানারে ভিডিওটি বানিয়েছেন ইয়ামিন ইলান। ক্যামেরায় ছিলেন দিপু ইসলাম।

আসিফ বলেন, ‘সব সময় আমার চেষ্টা থাকে শ্রোতাদের ভালো লাগার মতো গান উপহার দেওয়ার। এবারও এর ব্যত্যয় ঘটেনি। গানগুলো দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’
উল্লেখ্য, গত কোরবানির ঈদ উপলক্ষে আসিফ প্রকাশ করেছিলেন ‘মন যে ছুঁয়েছে মন’ শিরোনামের একটি দ্বৈতকণ্ঠের গান। এতে তাঁর সঙ্গে গেয়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী সাধনা সারগাম। আসিফ ইকবালের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন রাজা কাশেফ। গানের ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। নির্বাহী প্রযোজক ছিলেন আরেক সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ। ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন মৌরি মাহদি।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১১ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১৩ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
১ দিন আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে