
আসিফ আকবর একসময় নিয়মিত ক্রিকেট খেলতেন। পরে গান গেয়ে জনপ্রিয় হন। জনপ্রিয় এই শিল্পী আবার ফিরেছেন ক্রিকেটে। গানের পাশাপাশি ক্রিকেট নিয়ে বেড়েছে তাঁর ব্যস্ততা। ক্রিকেট নিয়ে কী ভাবছেন আসিফ? ক্রিকেটের এই ব্যস্ততায় গানের ক্ষতি হচ্ছে না তো? এবার ঈদে শ্রোতাদের কী উপহার দিচ্ছেন?

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।

২০১৮ সালের ৬ জুন পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি (টাকিলা) মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।

ব্যক্তিগত ছুটিতে গত ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর থেকেই সবার কৌতুহল কবে দেশে ফিরবেন বিসিবি বস! বিষয়টি নিয়ে দিন দশেক ধরেই অনেক আলোচনা হচ্ছে ক্রিকেট পাড়ায়।