যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনায় অনুষ্ঠিত হয়ে গেল গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আসর। লালগালিচার আনুষ্ঠানিকতা শেষে জাঁকজমকপূর্ণ মঞ্চে সংগীতশিল্পীদের পরিবেশনা বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসরকে আরও বর্ণিল করে তোলে। বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় শুরু হয় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। মোট ৯৫টি বিভাগের মধ্যে আজ অনুষ্ঠিত প্রাক্-সম্প্রচার পর্বে ঘোষণা করা হয়েছে ৮৬টি বিভাগের বিজয়ীদের নাম।
এবারের আসরে পাঁচটি পুরস্কার জিতে মার্কিন র্যাপ তারকা কেনড্রিক লামার ভেঙে দিয়েছেন র্যাপারদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ের রেকর্ড। সব মিলিয়ে কেনড্রিক লামারের ঝুলিতে আছে ২৭টি গ্র্যামি অ্যাওয়ার্ডস। এতদিন ২৫টি অ্যাওয়ার্ড জিতে এই রেকর্ডের মালিক ছিলেন র্যাপার জে-জি।
‘সং অব দ্য ইয়ার পুরস্কার’ পেয়েছেন বিলি আইলিশ। ‘ওয়াইল্ডফ্লাওয়ার’ গানের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। ‘ডেবি তিয়ার মাস ফোতোস’ দিয়ে অ্যালবাম অব দ্য ইয়ার জিতেছেন ব্যাড বানি। ‘লুথার’ গানের জন্য রেকর্ড অব দ্য ইয়ার পুরস্কার ঘরে তুলেছেন কেনড্রিক লামার ও সিজা। ‘মেসি’ গানের জন্য ব্রিটিশ গায়িকা লোলা ইয়াং সেরা পপ সলো পারফরম্যান্স বিভাগে বিজয়ী হয়েছেন। ‘বেস্ট অডিওবুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে গ্র্যামি জিতেছেন ৯০ বছর বয়সী তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা।
এবার গানে গানে মঞ্চ মাতান লেডি গাগা, সাবরিনা কার্পেন্টার, জাস্টিন বিবার, ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের রোজে, ব্রুনো মার্স, টাইলার দ্য ক্রিয়েটর, ক্লিপস ও ফ্যারেল উইলিয়ামস। প্রয়াত অজি অসবোর্নের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন পোস্ট ম্যালোন, স্ল্যাশ ও চ্যাড স্মিথ।
প্রয়াত ডি’অ্যাঞ্জেলো ও রবার্টা ফ্ল্যাকের প্রতি সম্মান জানিয়ে গেয়েছেন লরিন হিল। প্রয়াতদের স্মরণে সম্মিলিত পরিবেশনায় অংশ নেন রেবা ম্যাকএন্টায়ার, ব্র্যান্ডি ক্লার্ক ও লুকা নেলসন।
টানা ষষ্ঠবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ আফ্রিকান কমেডিয়ান ট্রেভর নোয়া। এটিই ছিল তাঁর শেষ গ্র্যামি সঞ্চালনা।
উল্লেখযোগ্য বিভাগের বিজয়ীরা
রেকর্ড অব দ্য ইয়ার
লুথার (কেনড্রিক লামার উইথ সিজা)
অ্যালবাম অব দ্য ইয়ার
দেবি তিরার মাস ফোতোস (ব্যাড বানি)
সং অব দ্য ইয়ার
ওয়াইল্ডফ্লাওয়ার (বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল)
বেস্ট নিউ আর্টিস্ট
অলিভিয়া ডিন
বেস্ট পপ সলো পারফরম্যান্স
মেসি (লোরা ইয়াং)
বেস্ট পপ ভোকাল অ্যালবাম
মেহেম (লেডি গাগা)
বেস্ট ডান্স পপ রেকর্ডিং
আবরাকাডাবরা (লেডি গাগা)
বেস্ট ডান্স/ ইলেকট্রনিক অ্যালবাম
ইউসেক্সুয়া — এফকেএ টুইগস
বেস্ট রক পারফরম্যান্স
চেঞ্জেস (লাইভ ফ্রম ভিলা পার্ক) ব্যাক টু দ্য বিগিনিং
বেস্ট মেটাল পারফরম্যান্স
বার্ডস (টার্নসটাইল)
বেস্ট রক সং
অ্যাজ এলাইভ অ্যাজ ইউ নিড মি টু বি— ট্রেন্ট রেজনোর ও আট্টিকাস রস
বেস্ট রক অ্যালবাম
নেভার এনাফ (টার্নসটাইল)
বেস্ট অল্টারনেটিভ মিউজিক পারফরম্যান্স
অ্যালোন (দ্য কিওর)
বেস্ট আর এন্ড বি সং
ফোল্ডেড
বেস্ট আর এন্ড বি অ্যালবাম
মুট (লিয়ন থমাস)
বেস্ট র্যাপ সং
টিভি অফ
বেস্ট র্যাপ অ্যালবাম
জিএনএক্স (কেনড্রিক লামার)
বেস্ট জ্যাজ ভোকাল অ্যালবাম
পোট্রেট (সামারা জয়)
বেস্ট কান্ট্রি সং
বিতিন লিস্ট (টাইলার চাইল্ডার্স)
বেস্ট ফোক অ্যালবাম
ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড ব্লু (আই অ্যাম উইথ হার)
বেস্ট কমেডি অ্যালবাম
ইয়োর ফ্রেন্ড (নাট বারগাটজে)
বেস্ট মিউজিক ভিডিও
এনজাইটি (দোচিই)
বেস্ট মিউজিক ফিল্ম
মিউজিক বাই জন উইলিয়ামস
বেস্ট অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং
মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অব হিজ হলিনেস দ্য দালাই লামা

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
২ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৫ ঘণ্টা আগে