
শীতের শুরুতে দেশ-বিদেশের শিল্পীদের নিয়ে হাফ ডজন কনসার্টের ঘোষণা দিয়েছিল বিভিন্ন আয়োজক প্রতিষ্ঠান। এই তালিকায় দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের সঙ্গে ছিলেন ভারত ও পাকিস্তানের শিল্পীরা। কিন্তু নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের অনুমতি না পাওয়ায় একের পর এক কনসার্ট বাতিল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে স্থগিতের ঘোষণা এসেছে তিনটি কনসার্টের। বাকি তিন কনসার্ট নিয়েও দর্শক-শ্রোতাদের মনে তৈরি হয়েছে শঙ্কা।
১৪ নভেম্বর ঢাকায় গান শোনানোর কথা ছিল পাকিস্তানি সংগীতশিল্পী আলী আজমতের। ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্টে নগর বাউল জেমসেরও গাওয়ার কথা ছিল। কনসার্টে অংশ নিতে তিন দিন আগেই ঢাকায় পৌঁছান আলী আজমত। কিন্তু কনসার্টের দিন সকালে আয়োজক প্রতিষ্ঠান জানায়, স্থগিত করা হয়েছে আয়োজন।
এরপর স্থগিত করা হয় পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জালের কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান স্টেইজ কো-এর আয়োজনে জাল ব্যান্ডের কনসার্ট হওয়ার কথা ছিল ২৮ নভেম্বর রাজধানীর ৩০০ ফুটের স্বদেশ অ্যারেনায়। ‘সাউন্ড অব সোল’ শিরোনামের এ কনসার্টে আরও পারফর্ম করার কথা ছিল দেশের দুই ব্যান্ড ওয়ারফেজ ও লেভেল ফাইভের।
সর্বশেষ নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে ভারতের সংগীতশিল্পী অনুভ জৈনের কনসার্ট। ১২ ডিসেম্বর ১০০ ফুটের কোর্টসাইড মাদানি অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কনসার্ট। তবে ২৫ নভেম্বর এটি স্থগিত করে আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন।
এদিকে আগামী কয়েক সপ্তাহে দেশের মঞ্চে পারফর্ম করার কথা আছে পাকিস্তানি ব্যান্ড কাভিশ ও সংগীতশিল্পী আতিফ আসলামের। আগামী ৫ ডিসেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের কনসার্টে কাভিশ ব্যান্ডের সঙ্গে দেশের দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল-এর গান শোনানোর কথা আছে। কনসার্টটি আয়োজন করেছে প্রাইম ওয়েভ কমিউনিকেশন।
১৩ ডিসেম্বর মেইন স্টেজ আয়োজিত এক কনসার্টে ঢাকায় গান শোনানোর কথা আতিফ আসলামের। এ ছাড়া ‘ইকোস অব রেভল্যুশন ২.০’ শিরোনামের চ্যারিটি কনসার্টে পারফর্ম করার কথা আছে আতিফের। আতিফের এই কনসার্টও বাতিলের গুঞ্জন উঠেছে। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায়, এখনো ভেন্যু কর্তৃপক্ষের অনুমতি পায়নি আয়োজকেরা। তবে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ কয়েক দিন আগে নিশ্চিত করেছে, নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে আতিফ আসলামের কনসার্ট।
আয়োজকেরা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত বিদেশি শিল্পীদের এই কনসার্টগুলো নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে রয়েছে শঙ্কা। তবে এ অনিশ্চয়তার মধ্যেও আয়োজকেরা অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ঢাকায় আয়োজিত কনসার্টগুলো স্থগিত হয়ে গেলেও ঢাকার বাইরে নিয়মিত কনসার্টে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন ব্যান্ড ও সংগীতশিল্পীরা। ঢাকার ভেতরেও বিভিন্ন করপোরেট শো এবং পুনর্মিলনী অনুষ্ঠানেও পারফর্ম করছেন তাঁরা।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৫ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৫ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৫ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৮ ঘণ্টা আগে