
নজরুল কনসার্টের মঞ্চ প্রস্তুত। দর্শক-শ্রোতারা কেউ কেউ এসেছেন। তবে বৃষ্টির বাগড়ায় কনসার্টের নির্ধারিত সময় বিকেল ৫টা অতিক্রম হলেও এখনো শুরু করা যায়নি। আয়োজকেরা জানিয়েছেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে সিদ্ধান্ত।
নজরুল কনসার্টের ইভেন্ট ম্যানেজার আমরান বলেন, ‘দেখতে পাচ্ছেন বৃষ্টির অবস্থা। আমরা প্রস্তুত। সন্ধ্যা ৭টা পর্যন্ত আমরা আবহাওয়া পর্যবেক্ষণ করব। এর মধ্যে আশা করি আবহাওয়া ঠিক হয়ে যাবে। দর্শকদের বলব আমরা প্রস্তুত। এখনো আশাবাদী।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ ও জাগরণের ১০টি গান নতুন আঙ্গিকে একসঙ্গে একটি অ্যালবাম করে প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। অ্যালবামের প্রকাশনা উপলক্ষে আজ শনিবার (৩১ মে) ‘নজরুল রক কনসার্ট ২০২৫’–এর আয়োজন করা হয়। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এই কনসার্টে গাইবে ১০টি ব্যান্ড।

অ্যালবামটিতে অংশ নেবে— ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফরেন্ট টাচ, মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর ব্যান্ড। কনসার্টে অ্যালবামের ১০টি গান গাওয়ার পাশাপাশি নজরুলের আরও বেশ কয়েকটি উদ্দীপনামূলক গান পরিবেশন করবে ব্যান্ডগুলো।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৫ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৫ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৫ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৮ ঘণ্টা আগে