
বন্ধুদের নিয়ে ১৯৯৮ সালে অলটারনেটিভ রক ব্যান্ড গড়েছিলেন তাহসান খান। তবে তাঁর পেশাদার সংগীত ক্যারিয়ার শুরু হয় এর দুই বছর পর ব্ল্যাক ব্যান্ড দিয়ে। সে হিসাবে এ বছর সংগীত ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন তাহসান। রজতজয়ন্তী উপলক্ষে অস্ট্রেলিয়ায় সংগীতসফরে যাচ্ছেন তিনি।
আগামী ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে শুরু হবে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড-এর অস্ট্রেলিয়া সফর। গতকাল ফেসবুকে এমনটাই জানালেন তাহসান। অ্যাডিলেডের পর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি, ২০ সেপ্টেম্বর মেলবোর্ন এবং ২৭ সেপ্টেম্বর পার্থে গান শোনাবেন তাহসান। ইতিমধ্যে শুরু হয়েছে এসব কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি।
ব্ল্যাক ব্যান্ড দিয়ে পরিচিতি পেলেও ব্যান্ডটির সঙ্গে বেশি দিন থাকেননি তাহসান। ২০০৪ সালে ব্ল্যাক ছেড়ে মনোযোগ দেন একক ক্যারিয়ারে। সেখানেও পান আকাশছোঁয়া সাফল্য। জনপ্রিয়তা পায় তাঁর ‘কথোপকথন’, ‘কৃতদাসের নির্বাণ’, ‘ইচ্ছে’ অ্যালবামের গানগুলো। মোট ৭টি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে তাহসানের। বিভিন্ন মিক্সড অ্যালবামেও গান করেছেন। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আমার পৃথিবী’, ‘এখনো’, ‘ঈর্ষা’, ‘আলো’, ‘প্রেম তুমি’, ‘প্রেমাতাল’, ‘হঠাৎ এসেছিলে’, ‘কে তুমি’ ইত্যাদি।
পরবর্তী সময়ে বেশ কয়েক বছর ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। বর্তমানে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে নিয়মিত পারফর্ম করছেন তাহসান। সংগীতের পাশাপাশি অভিনেতা হিসেবেও জনপ্রিয়তা আছে তাঁর। অভিনয় করেছেন নাটক, ওয়েব কনটেন্ট ও সিনেমায়।
তবে কয়েক বছর ধরে অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন তাহসান। সবশেষ গত বছর ‘বাজি’ নামের ওয়েব সিরিজে দেখা গেছে তাঁকে। এ সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর অভিনয়ে ফিরেছিলেন। অভিনয়ে না দেখা গেলেও ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ অনুষ্ঠানের প্রথম সিজন উপস্থাপনা করেছেন তিনি। সম্প্রতি শেষ হয়েছে অনুষ্ঠানটির প্রচার।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৮ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৮ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৮ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
২১ ঘণ্টা আগে