সম্প্রতি দুবাইয়ের একটি কনসার্টে পারফর্ম করেছেন জনপ্রিয় ভারতীয় গায়ক অরিজিৎ সিং। আর সেই কনসার্টে সমালোচনার মুখে পড়েছেন এই গায়ক। কনসার্টের বেশ কিছু ভিডিও আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে দেখা গেছে, মঞ্চে কনসার্ট চলার মাঝেই নখ কাটতে শুরু করেন অরিজিৎ সিং। আর তাতেই নেটিজেনদের রোষানলে পড়েছেন তিনি।
অনুরাগীদের একাংশের বক্তব্য, নখ বড় হওয়ায় সম্ভবত গিটার বাজাতে অসুবিধে হচ্ছিল অরিজিতের। শ্রোতাদের বিঘ্ন না ঘটিয়েই তাই তা কেটে নেন গায়ক।
তবে সে অজুহাত মেনে নিতে পারেননি নেটিজেনদের অধিকাংশই। তাঁদের কথায়, এ ভাবে নখ কাটা অস্বাস্থ্যকর। তা ছাড়া, মঞ্চে ওঠার আগেই শিল্পীর তা দেখে নেওয়া উচিত ছিল।
গায়কের অরিজিৎ পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন একাংশ। লাইভ কনসার্টের মাঝে এমন কাণ্ড কেন ঘটিয়েছেন তিনি, তা নিয়ে অবশ্য কোনো বিবৃতি এখনো দেননি অরিজিৎ।
অরিজিৎ এখন আছেন গ্রামের বাড়িতে, কারণ ভারতে চলছে লোকসভা ভোট। গতকাল মঙ্গলবার জিয়াগঞ্জে ভোট কেন্দ্রে অরিজিৎকে সস্ত্রীক ভোট দিতে যেতে দেখা গেছে। সেখানেও তাঁদের দুজনকেই ঘিরে ধরেছিলেন সেলফি শিকারিরা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে