
নজরুলসংগীতশিল্পী ইয়াসমিন মুশতারীর জন্মদিন আজ ৮ সেপ্টেম্বর। এই বিশেষ দিনে তিনি একটি বিশেষ উদ্যোগ শুরু করেছেন— ‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’। উন্মুক্ত হয়েছে তাঁর ওয়েব সাইট, এতে যুক্ত করা হয়েছে শিল্পীর দীর্ঘ বর্ণাঢ্য সংগীতজীবন, শিল্পকর্ম ও অর্জনের প্রায় সব তথ্য।
ওয়েবসাইট ভিজিট করলে পাওয়া যাবে শিল্পীর জীবনী, গান, অডিও-ভিডিও, পুরস্কার, অ্যালবামের তথ্য, সংবাদ, সাক্ষাৎকার, সামাজিক যোগাযোগমাধ্যমের লিংক ও নানা আর্কাইভাল উপাদান।
ইয়াসমিন মুশতারী জানান, সংগীতসাধনা, পরিবেশনা, প্রশিক্ষণ প্রদান, নতুন নতুন গানের রেকর্ডিং নিয়েই তাঁর যত ব্যস্ততা। এত ব্যস্ততার ভেতরে নিজের বিষয়ে ভাবার সময় পান খুব কম। তবুও দীর্ঘ দিন ধরে ভাবছিলেন, নিজের কর্ম ও অর্জনগুলোকে সংরক্ষণ করার কথা।
ইয়াসমিন মুশতারী বলেন, ‘আমার অধিকাংশ কর্ম ও অর্জনের হার্ডকপি সংরক্ষণ করার পরও অনেক কিছু নষ্ট হয়ে গেছে। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি লক্ষ্য করলাম, আজকাল ইন্টারনেটে নামের বানান থেকে শুরু করে প্রচুর ভুল তথ্য থাকে। যা বিড়ম্বনার কারণ হতে পারে। ভুল তথ্যের কারণে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু নিজস্ব ওয়েব প্ল্যাটফর্মে যখন সঠিকভাবে সকল তথ্য-উপাত্ত উপস্থাপন করা থাকে, তখন ভুল তথ্য প্রচারের কোনো সুযোগ থাকে না।’
ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারীর নির্মাতা প্রতিষ্ঠান ভার্সডসফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সংগীতশিল্পী ফাহিম ফয়সাল বলেন, ‘আমাদের অধিকাংশ শিল্পী বা মিডিয়া ব্যক্তিত্বদের নিজস্ব কোনো ওয়েব প্ল্যাটফর্ম নেই। অথচ এটি এখন যুগের ডিমান্ড। সে চিন্তা থেকেই আমি ডিজিটাল আর্কাইভের কনসেপ্টটি নিয়ে কাজ শুরু করি।’
ইয়াসমিন মুশতারী উপমহাদেশের অন্যতম জনপ্রিয় নজরুলসংগীতশিল্পী হিসেবে খ্যাত। পাশাপাশি তিনি রাগাশ্রয়ী গান ও গজল পরিবেশন করেন। জন্মদিনে ডিজিটাল আর্কাইভ চালুর মধ্য দিয়ে তিনি নিজের সংগীতভুবনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সহজলভ্য করলেন।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৬ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৬ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৬ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৮ ঘণ্টা আগে