কোক স্টুডিও বাংলা

গীতিকার ও সুরকার হাশিম মাহমুদকে নিয়ে হইচই পড়ে যায় ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা গান’টি প্রকাশের পর। প্রথম গানেই পরিচিতি পান তিনি। এর পর কোক স্টুডিও বাংলায় প্রকাশ পায় তাঁর লেখা ‘কথা কইয়ো না’। ইউটিউবে এখন পর্যন্ত ৯৩ মিলিয়নের বেশি মানুষ উপভোগ করেছেন গানটি। এটিই কোক স্টুডিও বাংলার সবচেয়ে জনপ্রিয় গান।
প্রায় দুই বছর পর আবার নতুন গান নিয়ে আসছেন হাশিম মাহমুদ। এবার শুধু লেখা ও সুর নয়, গানটি গেয়েছেনও তিনি। ‘বাজি’ শিরোনামের গানটি আজ প্রকাশ পাবে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে।
হাওয়া সিনেমা মুক্তির কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ‘তোমায় আমি পাইতে পারি বাজি’ শিরোনামের একটি গান। সেই ভিডিওতে দেখা যায়, উষ্কখুষ্ক চুল-দাড়ির এক লোক খালি গলায় গানটি গাইছেন। সেই গানের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ। এরপর নিজের সিনেমার গানের জন্য হাশিমকে খুঁজে নেন হাওয়া সিনেমার নির্মাতা মেজবাউর রহমান সুমন। যে গান দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রথম ভাইরাল হয়েছিলেন, সেই বাজি গানটি শোনা যাবে হাশিম মাহমুদের কণ্ঠে। সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।
শারীরিক অসুস্থতার কারণে সাদা সাদা কালা কালা গানটি নিজে গাইতে পারেননি হাশিম মাহমুদ। ইমন চৌধুরীর সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছিলেন এরফান মৃধা শিবলু। এরপর কোক স্টুডিও বাংলার ‘কথা কইয়ো না’ গানটিও কণ্ঠে তোলেন শিবলু। তাঁর সঙ্গে ছিলেন বাউলশিল্পী আলেয়া বেগম। এই প্রথমবার হাশিম মাহমুদের কণ্ঠে রেকর্ড হলো তাঁর লেখা গান।
হাশিম মাহমুদের গান দিয়ে এক বছরের বেশি সময় পর আবার শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। এই সিজনে ১১টি গান প্রকাশের কথা থাকলেও ৩টি গানের পর থমকে গিয়েছিল কার্যক্রম। গত বছর মে মাসে সর্বশেষ প্রকাশ পেয়েছিল ‘অবাক ভালোবাসা’। ওয়ারফেজের ৪০ বছর পূর্তি উপলক্ষে নতুন আঙ্গিকে গানটি পরিবেশন করেছিল ব্যান্ডটি।
কোক স্টুডিও বাংলা থেকে জানানো হয়েছে, সামনে আসতে চলেছে এ সিজনের আরও ছয়টি গান। যেসব গানে তারকাশিল্পীদের পাশাপাশি থাকবেন নতুন শিল্পীরাও। কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘এ সিজনে প্রতিভাবান সব শিল্পীকে একত্র করা হয়েছে। তাঁরা দারুণ কিছু তৈরি করেছেন। প্রতিটি গান সৃষ্টির সময় আমরা যে আবেগ ও আনন্দ অনুভব করেছি, আমাদের শ্রোতারাও সেটা অনুভব করবেন বলে আশাবাদী আমি।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে