একটি জাপানি রক ব্যান্ডের নতুন গান ‘কলম্বাস’ মুক্তির পরই তুমুল বিতর্কের মুখে পড়েছে। গানের মিউজিক ভিডিওতে ক্রিস্টোফার কলম্বাসকে বানরের মতো দেখতে মানুষের সঙ্গে দেখানো হয়েছে। নেটিভ আমেরিকানদের এভাবে চিত্রিত করায় আপত্তির মুখে শেষ পর্যন্ত মিউজিক ভিডিওটি প্রত্যাহার করা হয়েছে।
ভিডিওটিতে তিনটি ঐতিহাসিক ব্যক্তিত্বকে দেখানো হয়েছে। এই ব্যক্তিরা বানরের মতো প্রাণীদের বিভিন্ন কাজ করতে শেখান, যেমন: ঘোড়ায় চড়া, বাদ্যযন্ত্র বাজানো ইত্যাদি।
ভিডিওটি গত বুধবার প্রকাশিত হওয়ার পরই পরই সমালোচনার মুখে পড়ে। মাত্র একদিন পরই সেটি সরিয়ে ফেলা হয়েছে।
মিসেস গ্রিন অ্যাপল নামে জাপানি ব্যান্ডটি বৃহস্পতিবার (১৩ জুন) ক্ষমা চেয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, ভিডিওটিতে ‘ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পটভূমি বোঝার অভাব রয়েছে এমন অভিব্যক্তি ফুটে উঠেছে’।
মিউজিক ভিডিওতে ব্যান্ডের তিন সদস্যকে—কলম্বাস, নেপোলিয়ন এবং বেটোভেনকে চিত্রিত করা পোশাকে দেখানো হয়েছে। ভিডিওতে দেখানো হয়, তাঁরা একটি দ্বীপ আবিষ্কার করেছেন। সেখানে বানরের মতো দেখতে মানুষের বসবাস।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভিডিওটিকে বর্ণবাদী বলে সমালোচনা করেছেন। কেউ কেউ এটিকে দাসপ্রথাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা বলে অভিযুক্ত করেছেন।
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, ‘আমার মনে হয়, যেই লোকেরা এই ভিডিওটি বানিয়েছেন তাঁরা উত্তর আমেরিকার ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। কলম্বাসকে অনেক আমেরিকান ঘৃণা করে, যেখানে কলম্বাস দিবস [অনেক জায়গায়] অদৃশ্য হয়ে গেছে।’
বৃহস্পতিবার পোস্ট করা দুটি বিবৃতির মধ্যে একটিতে ব্যান্ডটি বলেছে, তাঁরা ‘হোম পার্টিতে মগ্ন বিভিন্ন বয়সে জীবনের ধরন’ চিত্রিত করতে চেয়েছিলেন। এটিকে বৈষম্যমূলক অভিব্যক্তি হিসেবে দেখা হতে পারে—এটি নিয়ে শুরু থেকে উদ্বিগ্ন ছিলেন। কিন্তু তাঁদের বানরের সঙ্গে মানুষের তুলনা করার কোনো উদ্দেশ্য ছিল না। তাঁরা কখনই বিষয়বস্তুকে বৈষম্যমূলক বা এমন কিছু করতে চাননি যা দুঃখজনক ইতিহাসকে ন্যায্যতা দেয়।
বহুজাতিক কোমলপানীয় কোম্পানি কোকাকোলার কোক স্টুডিওতে ভিডিওটি পোস্ট করা হয়েছিল। তবে পরে সেখান থেকেও সরিয়ে নেওয়া হয়েছে।
মিসেস গ্রিন অ্যাপল ব্যান্ডের ইউটিউবে প্রায় ৩৪ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। এই ব্যান্ডটি জনপ্রিয় জাপানি অ্যানিমে সিরিজ ওয়ান পিস–এর বেশ কয়েকটি গানের নেপথ্যে রয়েছে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে