দরজায় কড়া নাড়ছে শীতকাল। এ সময়কে বলা হয় কনসার্টের মৌসুম। এবার শীতের শুরুতেই ঢাকায় গান শোনাতে আসছে দেশের বাইরের একাধিক ব্যান্ড ও সংগীতশিল্পী। ইতিমধ্যে এসেছে পাকিস্তানের ব্যান্ড জাল, জুনুন ব্যান্ডের আলী আজমত ও ভারতের অনুভ জৈনের কনসার্টের ঘোষণা। এবার জানা গেল আগামী ৫ ডিসেম্বর ঢাকায় গান শোনাতে আসছে পাকিস্তানের আরেক ব্যান্ড কাভিশ। ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের কনসার্টে কাভিশের সঙ্গে পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল।
ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার কনসার্টটি আয়োজন করেছে প্রাইম ওয়েভ কমিউনিকেশন। কনসার্টের খবর জানিয়ে আয়োজকদের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘কিছু গান কখনো ম্লান হয় না, আমাদের সঙ্গে বাঁচে। ৫ ডিসেম্বর ঢাকায় ফিরছে কাভিশ, মনে করিয়ে দিতে সুর কীভাবে আত্মাকে স্পর্শ করে। সঙ্গে থাকছে শিরোনামহীন ও মেঘদল।’
জানা গেছে, ঢাকার মাদানি অ্যাভিনিউর কোর্টসাইডে বিকেল ৫টায় শুরু হবে এই আয়োজন। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়। ইতিমধ্যে টকটিকি নামের অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাচ্ছে দুই ক্যাটাগরিতে। দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৯৯ টাকা (সাধারণ) ও ৪ হাজার ৯৯৯ টাকা (ভিআইপি)।
১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে কাভিশ ব্যান্ড। দলটির প্রথম অ্যালবাম ‘গুনকালি’ প্রকাশ পেয়েছিল ২০০৯ সালে। ব্যান্ডটির পরিচিত গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’ ইত্যাদি। এ বছরের জানুয়ারিতে প্রথমবার বাংলাদেশে গান শোনাতে এসেছিল কাভিশ। বছরের শেষে আবারও ঢাকার শ্রোতাদের মুগ্ধ করতে আসছে ব্যান্ডটি।
এদিকে নতুন গান ও দেশ-বিদেশে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে শিরোনামহীন। সম্প্রতি কানাডার টরন্টোতে পারফর্ম করেছে তারা। ১০ নভেম্বর শিরোনামহীন গান শোনাবে চট্টগ্রামের ফয়’স লেকে। ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার কনসার্টের আগের দিন ৪ ডিসেম্বর প্রকাশ পাবে ব্যান্ডের নতুন গান ‘এই অবেলায় ২’। এটি শিরোনামহীনের পঞ্চম অ্যালবাম ‘বাতিঘর’-এর শেষ গান।
কনসার্টে ব্যস্ততা শুরু হয়েছে মেঘদল ব্যান্ডেরও। আজ ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের ক্যাম্পাসে গান শোনাবে তারা। এরপর ১০ নভেম্বর ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ গ্রাউন্ডে পারফর্ম করার কথা রয়েছে মেঘদলের।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
২ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৪ ঘণ্টা আগে