অনুমতি না পাওয়ায় একের পর এক স্থগিত হচ্ছে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজন করা কনসার্ট। এই তালিকায় রয়েছে পাকিস্তানের সংগীতশিল্পী আলী আজমত, ব্যান্ড জাল, কাভিশ এবং ভারতীয় সংগীতশিল্পী অনুভ জৈনের কনসার্ট। স্বাভাবিকভাবেই শঙ্কা জেগেছিল এই মাসে আয়োজন করা পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের দুটি কনসার্ট নিয়ে। সেই শঙ্কা কাটাতে আলাদা আয়োজন বাতিল করে দুটির পরিবর্তে যৌথভাবে আতিফের একটি কনসার্ট করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ও স্পিরিটস অব জুলাই।
১৩ ডিসেম্বর পূর্বাচলের নিউ প্রজেক্ট টাউনের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে আতিফ আসলামের এই কনসার্ট। এদিন আতিফের সঙ্গে আরও পারফর্ম করবে বাংলাদেশের নেমেসিস ব্যান্ড এবং ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস।
বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানিয়েছেন, কিছু বাস্তবতা ও জটিলতার কারণে এককভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে না পারলেও অবশেষে স্পিরিটস অব জুলাই এবং মেইন স্টেজ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে এ বছরের অন্যতম কাঙ্ক্ষিত এই কনসার্ট।
কনসার্টটি থেকে অর্জিত মোট লভ্যাংশের ৪০ শতাংশ অর্থ দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। সংস্থাটির চলমান শহীদদের পরিবার এবং আহতদের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতে ব্যবহার করা হবে এই অর্থ। জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে গত বছরও ‘ইকোস অব রেভল্যুশন’ নামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করেছিল স্পিরিটস অব জুলাই।
এই প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছে, ‘আমাদের লক্ষ্য শুধু একটি কনসার্ট আয়োজন করা নয়; বরং সংগীতের শক্তিকে সবার হৃদয়ে পৌঁছে দেওয়া, যেখানে আনন্দের পাশাপাশি থাকবে দায়িত্ববোধ, ভালোবাসা আর মানুষের প্রতি মানুষের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি। এই আয়োজন থেকে যা আয় হবে, তার বড় একটি অংশ জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের সাহায্যার্থে ব্যয় করা হবে। তাই এই কনসার্ট শুধু বিনোদনের অনুষ্ঠান নয়, এটি এক মানবিক প্রয়াস।’
কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম চলোঘুড়ি ওয়েবসাইটে। আতিফের গানের শিরোনামের সঙ্গে মিল রেখে তিন ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। দাম নির্ধারণ করা হয়েছে দুরি এরিয়ায় ২ হাজার ৪৯৯ টাকা, আদাত এরিয়ায় ৪ হাজার ৯৯৯ টাকা এবং পেহলি নাজার এরিয়ায় ৯ হাজার ৯৯৯ টাকা। ইতিমধ্যে শেষ হয়েছে আদাত এরিয়ার টিকিট বিক্রি।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৫ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৫ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৫ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৮ ঘণ্টা আগে