
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে রবীন্দ্রসংগীত গাইলেন সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী শফিক তুহিন। তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বন্নি হাসান। কবির ‘তুমি রবে নীরবে’ গানটি গেয়েছেন তাঁরা দুজন। সংগীত আয়োজন করেছেন সালমান জেইম। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন শুভব্রত সরকার। আজ দুপুরে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।
শফিক তুহিন জানিয়েছেন, তুমি রবে নীরবে গানটির ভিডিওতে মডেল হয়েছেন জান্নাতি লিয়া। কোরিওগ্রাফি করেছেন ইমরুল হাসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লোকেশনে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে।
রবীন্দ্রসংগীত গাওয়া প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ও নজরুলের গান শুনে বড় হয়েছি। রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতি ভালোবাসাটা তাই ছোটবেলা থেকেই তৈরি হয়ে আছে। বড় হয়ে যতই রবীন্দ্রনাথকে জেনেছি-বুঝেছি, ততই তাঁর সৃষ্টির প্রতি মুগ্ধতা বেড়েছে। বিশ্বকবির প্রয়াণ দিবসে এই গান তাঁর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন। আগেও আমার কণ্ঠে একটি রবীন্দ্রসংগীত প্রকাশ করেছিলাম। সেটা প্রায় ছয় বছর আগে। গানটি ছিল “সুরের ধারা”। তুমি রবে নীরবে গানটিতে আমার সঙ্গে গেয়েছেন বন্নি হাসান। তিনিও খুব ভালো গান করেন। সব মিলিয়ে দর্শক-শ্রোতার ভালো লাগলেই আমাদের এই নিবেদন সার্থক হবে।’

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
২ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৫ ঘণ্টা আগে